News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : ভিডিও কনফারেন্সে শুনানির ব্যবস্থা ত্রিপুরা হাইকোর্টে
Image

লকডাউন : ভিডিও কনফারেন্সে শুনানির ব্যবস্থা ত্রিপুরা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ লক ডাউন চলাকালীন ত্রিপুরা হাইকোর্ট ভিডিও কনফারেন্স-র মাধ্যমে শুনানির ব্যবস্থা করেছে৷ তাতে, জরুরি কিংবা অন্তর্বর্তীকালীন মামলা জমে না থাকে তার জন্যই এই ব্যবস্থা নেওয়াহয়েছে বলে জানিয়েছেন উচ্চ আদালতের রেজিস্ট্রার জুডিশিয়াল ভি পান্ডে৷ প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন সময়সীমা বৃদ্ধি করেছে ভারত সরকার৷ সে মোতাবেক ত্রিপুরা হাইকোর্ট লকডাউন চলাকালীন মামলার শুনানির জন্য ওই বিশেষ ব্যবস্থা করেছে৷


উচ্চ আদালতের রেজিস্ট্রার জুডিশিয়াল জানিয়েছেন, কেবল জরুরি মামলার শুনানি হবে৷ সে-ক্ষেত্রে ভিডিও কনফারেন্স-এ শুনানির ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন বিচারপতি রোস্টার মেনে মামলার শুনানি করছেন৷ এখন লক ডাউন সময়সীমা বৃদ্ধি হওয়ায় জরুরি কিংবা অন্তর্বর্তীকালীন মামলা জমে না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, এখন থেকে যে মামলা জমা পড়বে তার কোর্ট ফি পরবর্তী সময়ে দেওয়া যাবেঊ তাছাড়া, ইমেইল-র মাধ্যমে মামলা দায়ের করার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর বক্তব্য, ইমেইল-র মাধ্যমে মামলা দায়েরের ক্ষেত্রে আইনজীবীর ইমেইল, হোয়াটসআপ নম্বর উল্লেখ করতে হবে৷ শুধু তাই নয়, কোন আইনজীবীর মোবাইল কিংবা কম্পুটারে ইন্টারনেট সুবিধা না থাকলে হাইকোর্ট-এ তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে৷


তিনি বলেন, ভিডিও কনফারেন্স-এ মামলার শুনানির জন্য নির্দিষ্ট সফটওয়্যার-র মাধ্যমে শুনানি হবে৷ সে-ক্ষেত্রে পিন নম্বর হাইকোর্ট থেকে সংগ্রহ করতে হবে৷ বাকি মিটিং আইডি এবং পাসওয়ার্ড সবার জন্য একই রাখা হয়েছে৷ তাঁর দাবি, জে কেউ ওই শুনানি দেখতে এবং শুনতে পারবেন৷ তবে, এ-ক্ষেত্রে ৩০০ জন একসাথে একটি শুনানি-তে অংশ নিতে পারবেন৷ তিনি বলেন, মামলা গ্রহন হলে, শুনানির তারিখ এবং সময় আইনজীবীর মোবাইল-এ জানিয়ে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top