News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : কৃষকদের স্বার্থে একগুচ্ছ দাবী নিয়ে মুখ্যমন্ত্রী সরকাশে সিপিএম নেতৃত্ব
Image

লকডাউন : কৃষকদের স্বার্থে একগুচ্ছ দাবী নিয়ে মুখ্যমন্ত্রী সরকাশে সিপিএম নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ লকডাউন চলাকালে গ্রামীণ এলাকাতেও কৃষি ব্যবস্থা অনেকাংশেই স্থব্ধ হয়ে পড়েছে৷ কৃষিকাজ পুরোদমে চালু করতে এবং উৎপাদিত ফসল কৃষকরা যাতে বাজারজাত করতে পারেন সেজন্য উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যেক কৃষকের জন্য পাস ইস্যু করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে সিপিআইএম৷ রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য পাস ইস্যু করতে জোরালো দাবি জানিয়েছে সিপিআইএম৷ এসব বিষয় নিয়ে বুধবার সিপিআইএম’র এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷


সার্বিক সমস্যা নিয়ে তাদের বিস্তারিত আলোচনা হয়৷ সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর জানান, কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে কৃষকরা সমস্যার সম্মুখীন৷ কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে পারেন সেজন্য স্থানীয় প্রশাসন এসডিএম, বিডিও, কৃষি আধিকারিক সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা যাতে পাস ইস্যু করেন সেজন্য দাবি জানানো হয়েছে৷ তথ্য দিয়ে গিয়ে পবিত্র কর বলেন, কৃষকদের কাছে পাস না থাকায় অনেক ক্ষেত্রে উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে নিয়ে এসে বিপদে পড়ছে কৃষকরা৷


ফসল নিয়ে আসার সময় হয়তো পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ কিন্তু ফিরে যাওয়ার সময় তাদেরকে হেনস্তা করা হচ্ছে৷ শুধু তাই নয়, গ্রামীণ এলাকা থেকে উৎপাদিত ফসল শহর এলাকায় না আসলে সঙ্কট দেখা দেবে৷ এসব বিষয় মাথায় রেখেই পাস ইস্যু জরুরি বলে তারা মনে করেন৷ পবিত্র বাবু আরও বলেন কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে ধান উঠবে৷ ফসল কাটার কাজের জন্য রেগাকে কাজে লাগাতে সিপিএম’র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ উৎপাদিত ধান সরকারি নির্ধারিত মূল্যে ক্রয় করার জন্য এখনই উদ্যোগ নিতেও অনুরোধ জানানো হয়েছে৷


প্রত্যেক ভিএলডব্লিও অফিস এবং বেসরকারি লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশক ইত্যাদি বাজারজাত করণের ব্যবস্থা করার জন্যও দাবি জানানো হয়েছে৷ রাজধানী আগরতলা শহরে পেশ কয়েকটি দোকান উন্নতমানের বীজ বিক্রি করে থাকে৷ এইসব দোকান লকডাউনের ফলে বন্ধ হয়ে রয়েছে৷ এইসব দোকান খোলার ব্যবস্থা করতেও সরকারের দৃষ্টি অকর্ষণ করা হয়েছে৷ সরকারপক্ষ এইসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সহমত পোষণ করেছে বলেও জানিয়েছেন পবিত্রবাবু৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top