News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে আরও দুই কোভিড-১৯ রোগীর তথ্য
Image

অসমে আরও দুই কোভিড-১৯ রোগীর তথ্য

গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : অসমে আজ আরও দুই ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এঁদের দুজনেই মরিগাঁওয়ের বাসিন্দা।  বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় ট্যুইট করে এই খবর দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজকের দুজনকে নিয়ে রাজ্যে কোভিড-১৯ পজিটিভ আক্ৰান্তের সংখ্যা ৩৪ জনে বাড়লেও তাঁদের মধ্যে পাঁচ রোগী সুস্থ হয়েছেন। তবে পাঁচজনকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার ধুবড়ি জেলার বিলাসীপাড়া মহকুমার হাকামা গ্রামের জনৈক মহিলার শরীরে কোভিড-১৯ নোভেল ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। রশিদা খাতুন (২৫) নামের ওই মহিলার স্বামীও করোনা-আক্রান্ত, নাম রহিম উদ্দিন। রশিদাকে নিয়ে গতকাল অসমে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩২-এ। সেই হিসাবে আজকের দজুনকে নিয়ে রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৪ দাঁড়িয়েছে। তবে গতকাল বুধবার সন্ধ্যায় সোনাপুর হাসপাতাল থেকে দুজনকে ছুটি দেওয়া হয়েছিল। তাঁরা জাগিরোডের বাসিন্দা জোনাব আলি (৪৬) এবং নুরউদ্দিন আলি (৫৫)। দুই কোভিড-১৯ পজিটিভ রোগীকে সম্পূৰ্ণ সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার গোয়ালপাড়া সিভিল হাসপাতাল থেকে আরও তিনজন যথাক্রমে কবির উদ্দিন আহমেদ (৪৫), শাহজাহান আলি আহমেদ (৫৪) এবং ইউসুফ আলি (১৮)-কে ছুটি দেওয়া হয়েছে।

গতকাল দুই এবং আজকের তিন ব্যক্তিকে এই মারণ ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়ায় রাজ্যে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা কমে ২৬ হয়েছিল। কিন্তু আজ আরও দুজনের নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়লে সংখ্যা ফের বেড়ে যায়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top