News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় গৃহবধূর ও মোহনপুরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আগরতলায় গৃহবধূর ও মোহনপুরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের মঠ চৌমুহনি এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ বুধবার ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ আত্মঘাতী গৃহবধূর নাম প্রণতি সিনহা৷ তাঁর স্বামী সঞ্জয় সিনহা কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মরত৷ আত্মহত্যার কারণ নিয়ে ধন্ধে পড়েছে পুলিশ৷ পারিবারিক কোনও কলহ ছিল না বলে দাবি করা হয়েছে৷ এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


পুলিশ জানিয়েছে, রাজেন সিনহার পুত্রবধূ প্রণতি সিনহা বুধবার সকাল নাগাদ বসতঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেন৷ এই ঘটনার বড়জোর আধা ঘণ্টা আগে পুত্রবধূর সঙ্গে শ্বশুর রাজেন সিনহার কথা হয়েছে৷ সকাল থেকে পারিবারিক কাজকর্মও করেছেন তিনি৷ বাড়িতে কোনও ধরনের কলহ ছিল না বলে দাবি পরিবারের৷


এদিকে মৃতার স্বামী সঞ্জয় সিনহা কর্মসূত্রে শান্তিরবাজারে থাকেন৷ তিনি কো-অপারেটিভ ব্যাঙ্ক শান্তিরবাজার শাখায় কর্মরত৷ তাঁর বাবা রাজেন সিনহা জানিয়েছেন, লকডাউনের আগে শেষবারের মতো পুত্র সঞ্জয় সিনহা বাড়িতে এসেছিলেন৷ তার পর পুনরায় কর্মস্থলে ফিরে গেছেন৷ লকডাউন চলায় আর বাড়িতে আসতে পারেননি৷ তাঁদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷
এরই মধ্যে বুধবার সকালে প্রণতির আত্মহত্যাকে ঘিরে শ্বশুর-শাশুড়ি সহ আত্মীয়পরিজনরা রীতিমতো বিস্মিত৷ কেউই তাঁর এই আত্মহত্যার কারণ খুঁজে পাচ্ছেন না৷ গৃহবধূর বাপের বাড়ির লোকজনরাও ঘটনায় রীতিমতো হতবাক৷ কেননা প্রণতিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা খুবই আদর করতেন৷ কোনওদিন সাংসারিক ঝামেলা ছিল না৷ সুখি পরিবারে কেন আত্মহত্যার ঘটনা ঘটলো তা নিয়ে নানা প্রশ্ণ উঠছে৷


ঘটনার খবর পেয়ে পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
মোহনপুর বাজারের সাহাপাড়ায় এক যুবক নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ মৃতের নাম তন্ময় সাহা৷ সে আগরতলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত৷ লকডাউনের কারণে বিগত কয়েকদিনে সে বাড়িতে যায়৷ এরই মধ্যে আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
জানা যায়, তার মা-বাবা অসুস্থ৷ গতকাল রাতে মা-বাবার সঙ্গে একসাথেই খাওয়া-দাওয়া করে তার ঘরে ঘুমোতে যায়৷ বুধবার সকাল ৯টা পর্যন্ত দরজা না খোলায় মা-বাবার মনে সন্দেহ জাগে৷ প্রতিবেশিরা এসে ঘরের জানালা ভেঙে দেখতে পান তন্ময়ের ঝুলন্ত মৃতদেহ৷ খবর পাঠানো হয় সিধাই থানায়৷ সিধাই থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মোহনপুর হাসপাতালে৷


ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ যুবকের আত্মহত্যা গিরে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top