News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে কৈলাসহর-কুমারঘাট প্রধান সড়ক অবরোধ করলেন মহিলারা
Image

পানীয় জলের দাবীতে কৈলাসহর-কুমারঘাট প্রধান সড়ক অবরোধ করলেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৩ এপ্রিল৷৷ পানীয় জলের সমস্যা নিয়ে কৈলাসহর-কুমারঘাট প্রধান সড়কের পূর্ব কাউলিপুরা এলাকায় রাস্তা অবরোধ করল এলাকাবাসী৷ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে এলে পরিস্থিতি সামাল দেন৷ জলের লাইনে অবৈধভাবে মোটর সংযোগ করা দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে৷


প্রসাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রবিবার বাধ্য হয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে৷ ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ ও প্রশাসনিক কর্তারা ছুটে যান৷ দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর অবশেষে অবৈধ মোটর সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়৷ গ্রামবাসীদের অভিযোগ এই সমস্যা দীর্ঘ ১০ থেকে ১৫ বছরের৷ এলাকায় আনুমাণিক ৩০টি পরিবার রয়েছে যারা পানীয় জলের পাইপ লাইনে অবৈধভাবে মোটর সংযোগ করে প্রতিদিন জল নিচ্ছে৷
যার ফলে গ্রামের শেষ প্রান্তে এক ফোটা জল পৌঁছাচ্ছে না৷ এব্যাপারে অভিযুক্তদের বহুবার অনুরোধ করা সত্ত্বেও তারা মোটর সংযোগ ছিন্ন করেনি৷ গ্রাম পঞ্চায়েত স্তরে এব্যাপারে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়৷ বর্তমানে লকডাউন চলায় বিকল্প উৎস থেকেও পানীয় জল সংক্রহ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের৷ তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ রাস্তা অবরোধ করে স্থানীয়রা৷


ঘটনার খবর পেয়ে ডিসিএম রুপা ভট্টাচার্য ও কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে দীর্ঘ সময় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ডিসিএম রূপক ভট্টাচার্য আশ্বস্ত করেন যে লকডাউন সমাপ্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে৷ পাশাপাশি লকডাউন চলাকালীন অবস্থায় প্রতিদিন পর্যাপ্ত পরিমানের পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করবে পানীয় জল ও স্বাস্থ্য দপ্তর৷ অবিলম্বে পানীয় জলের সুবন্দোস্ত করা না হলে লকডাউন অমান্য করেই তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top