News Flash

  • Home
  • Uncategorized
  • জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে লকডাউন নিয়ে দিক নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী
Image

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে লকডাউন নিয়ে দিক নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি. স.):  লকডাউনের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে এই ভাষণে তিনি দেশবাসীকে স্পষ্ট দিক নির্দেশ দেবেন আগামী দিনের জন্য। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে হওয়া বৈঠকের তিনদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর্থিক গতিবিধির ক্ষেত্রে লকডাউন কিছুটা শিথিলের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠককে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক থেকে বেরিয়ে তিনি টুইট করেছিলেন যে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রী।যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবরের কোন সত্যতা স্বীকার করা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পঞ্জাব, ওডিশা, তামিলনাডু, মহারাষ্ট্র এর মত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা লকডাউন এর মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। সেই মেয়াদ বাড়িয়ে তারা ৩০ এপ্রিল পর্যন্ত করতে বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণমন্ত্রী তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের ১৫ টি রাজ্যের ২৫ টি জেলায় বিগত ১৪ দিন ধরে নতুন করে করুণায় আক্রান্ত হওয়র  কোন খবর নেই। মনে করা হচ্ছে এইসব জেলাগুলিতে লকডাউন কিছুটা শিথিল করা হবে। প্রধানমন্ত্রীর মতন বিশ্বের তাবড় নেতারা এখন ধন্দে আছে যে লকডাউন এবং আংশিক লকডাউন শিথিল করার সিদ্ধান্ত এর রূপরেখা কিভাবে তৈরি করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top