News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত দুজন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল : আইনমন্ত্রী
Image

করোনা আক্রান্ত দুজন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যের দুজন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আজ সন্ধ্যায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷ তথ্য দিয়ে তিনি জানান, বর্তমানে রাজ্যে গৃহ পর্যবেক্ষণে আছেন ৬০৬ জন৷ ফেসিলিটি সার্ভিলেন্সে আছেন ১৮৫ জন৷ এখন পর্যন্ত ৪৮৩ জনের নমুন সংগ্রহ করা হয়েছে৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭ জনের৷ এরমধ্যে দুই জনের পজিটিভ এসেছে৷ ইতিমধ্যে ৯৮৮৮ জন তাদের ১৪ দিনের পর্যবেক্ষণের মেয়াদ শেষ করেছেন৷


শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজত রয়েছে৷ রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী মজত রয়েছে৷ ক’ষি শ্রমিক, চা বাগানের শ্রমিকগণ যেন সামাজিক দূরত্ব রক্ষা করে কাজ করতে পারেন সে বিষয়ে সরকার দেখছে৷ তিনি বলেন, মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে, সবাইকে সুুস্থ রাখতে রাজ্য সরকার কাজ করছে৷ এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top