News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে ইটভাট্টায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের অর্থ ও রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত
Image

করোনা : রাজ্যে ইটভাট্টায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের অর্থ ও রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় দেশে লকডাউন চলছে৷ তা আরও বাড়বে, সেই সম্ভাবনা প্রবল৷ তাই, ত্রিপুরায় বিভিন্ন ইটভাট্টায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য এককালীন ১,০০০ আর্থিক সহায়তা এবং বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তাঁর ফেসবুকে এই ঘোষণা করেছেন৷ তিনি জানান, ত্রিপুরার বিভিন্ন ইটভাট্টায় কর্মরত ২১,৮৯৯ জন পরিযায়ী শ্রমিকদের আর্থিক এবং রেশন সামগ্রী দিয়ে সহায়তা করা হবে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় সারা দেশব্যাপী লকডাউনের জন্য ত্রিপুরায় ইটভাট্টাগুলিতে কাজ বন্ধ৷ এগুলিতে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাঁদেরও জীবনজীবিকায় প্রভাব পড়েছে৷ তাই ত্রিপুরা সরকার তাদের সহায়তা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷


তিনি বলেন, ইটভাট্টাগুলিতে কর্মরত শ্রমিকদের প্রত্যেককে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা এবং ২০ দিনের রেশন সামগ্রী বিনামূল্যে প্রদান করা হবে৷ তাঁর আশ্বাস, এই সংকটের মুহূর্তে সর্বস্তরের মানুষের সেবায় ত্রিপুরা সরকার কোনও ত্রুটি করবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top