News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দ্বিতীয় করোনায় আক্রান্ত সংস্পৃষ্ট ৩৫ জন কোয়ারেন্টাইনে, ৯ জনের নমুনা সংগৃহীত :এসএসও
Image

রাজ্যে দ্বিতীয় করোনায় আক্রান্ত সংস্পৃষ্ট ৩৫ জন কোয়ারেন্টাইনে, ৯ জনের নমুনা সংগৃহীত :এসএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগীর সংস্পর্শে আসা ৩৫ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা৷ তিনি জানান, ত্রিপুরায় করোনায় আক্রান্ত দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল৷


তিনি বলেন, করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী টিএসআর জওয়ান ১৮ মার্চ ত্রিপুরায় আসেন৷ তিনি ওইদিন রাত ১০টা ৩০ মিনিট নাগাদ ধর্মনগর স্টেশনে পৌঁছেন৷ ওইদিন ধর্মনগরেই ছিলেন তিনি৷ পরেরদিন কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ তিনি বলেন, ওই টিএসআর জওয়ানের সাথে তাঁর দুই সহকর্মী ছিলেন৷ তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷


ডা. দ্বীপ বলেন, ২৩ মার্চ থেকে ওই তিনজন কোয়ারেন্টাইনে ছিলেন৷ তবে, মাঝে দুদিন তিনি কাজে যোগ দিয়েছিলেন৷ জানান, কাঞ্চনপুর থেকে সাতনালা ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি৷ তার পর কাঞ্চনপুর ফিরে আসেন৷ জওয়ানটি হালকা জ্বর, শরীরে ব্যথা নিয়ে কাঞ্চনপুর হাসপাতালে গিয়েছিলেন৷ তখন তাঁকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক৷ এরই মধ্যে তিনি ট্র্যাক হন এবং তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে৷


ডা. দ্বীপ দেববর্মা বলেন, ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া, ৩৫ জনকে চিহ্ণিত করা হয়েছে এবং তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top