News Flash

  • Home
  • Uncategorized
  • কথা রাখল ভারত, আমেরিকায় পৌঁছল হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান
Image

কথা রাখল ভারত, আমেরিকায় পৌঁছল হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান

নিউ জার্সি, ১২ এপ্রিল (হি. স.):  কথা রাখল ভারত । রবিবারই আমেরিকায় পৌঁছে গেল ভারতের পাঠান ম্যালেরিয়ার ওই হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান । এ কথা টুইট করে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু।

গোটা আমেরিকা জুড়ে কার্যত তাণ্ডব শুরু করেছে করোনা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন করেন ভারতের কাছে। সঙ্গে দেন হুঁশিয়ারিও । এরপ্র হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার ঘোষণা করে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়, করোনার মতো অতিমারিতে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে ।সেই মত কথা রাখল ভারত । রবিবারই  আমেরিকায় পৌঁছে গেল ভারতের পাঠান ম্যালেরিয়ার ওই হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান । এ দিন নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে অবতরণ করে ওষুধ বোঝাই বিমান। ভারত থেকে ৩৫ লক্ষ ৮২ হাজার হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিল আমেরিকা। সেইসঙ্গে সে দেশে ওই ট্যাবলেট তৈরির জন্য ৯ মেট্রিক টন উপাদানও চেয়ে পাঠানো হয়েছে। এ দিন তরণজিৎ টুইট করে জানান, ‘‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শরিকদের পাশে দাঁড়াতে আজ হাইড্রক্সিক্লোরোকুইনের বরাত নেওয়ার্ক বিমানবন্দরে পৌঁছল।’’

রবিবার হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান আমেরিকার মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রশংসার বন্যা বয়ে যায় । আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধুর টুইটে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মার্কিন নাগরিকই।

উল্লেখ্য, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় ভুমিকা নিতে পারে ম্যালেরিয়া প্রতিরোধী হিসাবে ব্যবহৃত ওই ওষুধটি। নিউইয়র্কে অন্তত দেড় হাজার রোগীর উপরে সেই ওষুধ পরীক্ষা করাও চলছে। দেশের পাঁচ লক্ষের বেশি মানুষের করোনা ধরা পড়েছে। গোটা দুনিয়াকে ছাপিয়ে আমেরিকাতেই করোনায় মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। মৃত সাড়ে ২০ হাজার মানুষের মধ্যে শুধু মাত্র নিউইয়র্ক শহরেই মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০০ জনের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top