শ্রীনগর, ১২ এপ্রিল (হি. স.): করোনা আক্রান্ত সেনাবাহিনীর এক জওয়ান। জানা গিয়েছে রবিবার সকালে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় বসবাসকারী ওই জওয়ানের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৫।প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে সাম্বা জেলার চক রামচন্দ এলাকার বাসিন্দা ওই সেনা জওয়ান ১৯ মার্চ থেকে নিজের ঘরে আইসোলেশনে ছিল। রবিবার তার লালারসের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এরপরেই দ্রুত তাকে জে এম সি হাসপাতালে পাঠানো হয়। ওই জওয়ানের স্ত্রীয়ের রিপোর্ট এখনো আসা বাকি। উল্লেখ করা যেতে পারে এর আগে শনিবার জম্মু-কাশ্মীরে নতুন করে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায় । ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৫।
জম্মু-কাশ্মীরে সেনা জওয়ানের শরীরে পাওয়া গেল করোনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















