News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় অযাচিত ঘোরাফেরা বন্ধে কারফিউ ভরসা?
Image

করোনা মোকাবিলায় অযাচিত ঘোরাফেরা বন্ধে কারফিউ ভরসা?

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ এপ্রিল৷৷ করোনা সংকট মোকাবিলায় লকডাউন চলছে সারা দেশেই৷ কিন্তু, সরকারী আদেশের একরকম তোয়াক্কা না করেই মানুষের অযাচিত ঘোরাফেরা ওই সংকট মোকাবিলায় সবচেয়ে বড় বাধা বলেই মনে হচ্ছে৷ আর তাতে, কারফিউ একমাত্র সমাধান বলেও আজ প্রমাণিত হয়েছে৷ উদয়পুর মহকুমায় চবিবশ ঘন্টার কারফিউ বলবৎ করা হয়েছিল৷ আশ্চর্য্যজনক ভাবে আজ সমগ্র মহকুমা শুনশান ছিল৷ প্রশাসনের কঠোর অবস্থান সত্বেও সন্ধ্যায় কিছু মহকুমাবাসী বাইরে বেরোনোর দুঃসাহাস দেখিয়েছিলেন৷

সন্ধ্যায় জেলা শাসকের অভিযানে চারজনকে পুলিশ আটক করেছে৷ শুধু তাই নয়, উদয়পুরে করোনা সংক্রমিত কোর এলাকা বলে ঘোষিত জায়গায় প্রতি তিনদিন অন্তর নাগরিকদের বাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে বাজারে যাওয়ার সময় রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে৷ ওই রেশন কার্ডে প্রশাসনের তরফে সিল দেওয়া হবে এবং তিনদিন ওই ব্যক্তি বাজারে যেতে পারবেন না৷ আজ উদয়পুর মহকুমা প্রশাসনের তরফে উদয়পুর সেন্ট্রাল রোড, চক বাজার এলাকার বাসিন্দাদের জন্য ওই আদেশ বলবৎ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে৷ আজ উদয়পুর মহকুমায় কারফিউ পুরো মাত্রায় সফল হয়েছে৷ মানুষের অযাচিত ঘোরাফেরা বন্ধ করা যাচ্ছে না বলে সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা শাসক টি কে দেবনাথ হতাশা ব্যক্ত করেছিলেন৷

কিন্তু, কারফিউ উদয়পুর মহকুমাবাসীকে গৃহবন্দী হতে বাধ্য করেছে৷ আর তাতে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে৷ ফলে, ওই ভাইরাসের সাথে মোকাবিলায় ভবিষ্যতে কারফিউ একমাত্র মাধ্যম কিনা তা বিবেচনা করার সময় এসেছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top