News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্টেড) রুলসের ২৩ ধারা কার্যকর করল প্রশাসন
Image

ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্টেড) রুলসের ২৩ ধারা কার্যকর করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্য সরকারের কিছু সংখ্যক কর্মচারি অনুমোদন ছাড়া সরকারী কাজের বিষয়ে মুদ্রণ ও বৈদ্যতিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বা যোগাযোগ রাখেন৷ এই ঘটনা সরকারের নজরে এসেছে৷ ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৮৮-এর ৮ ধারা অনুযায়ী এই ধরণের কার্যকলাপ সম্পর্ণরূপে নিষিদ্ধ৷

তাছাড়া এই আইনের ৯ ধারা অনুযায়ী কোন সরকারী কর্মচারি কোন ধরণের মন্তব্য করতে পারেন না যাতে করে সরকারের গৃহীত কোন সিদ্ধান্ত বা কার্যকলাপের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৮৮ এর ২৩ ধারা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে কেবলমাত্র সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব, ডি জি পি, পি সি সি এফ এবং জেলাশাসক ও সমাহর্তাগণই সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবেন৷

এই নির্দেশ অমান্য করার বিষয়টি কঠোরভাবে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্য সরকারের সাধারন প্রশাসন (এ আর) দপ্তর থেকে এক আদেশে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top