News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলা : রাজ্যে সুরক্ষা সামগ্রীর অভাব, জিবিতে বিক্ষোভ একাংশ সেবিকাদের
Image

করোনা মোকাবিলা : রাজ্যে সুরক্ষা সামগ্রীর অভাব, জিবিতে বিক্ষোভ একাংশ সেবিকাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান মিলেছে৷ এরই মধ্যে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি-তে স্বাস্থ্য কর্মীরা সুরক্ষা সামগ্রীর জন্য আজ বুধবার বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তাঁদেরকে মাস্ক দেওয়া হয়নি৷ এমন-কি, হাত ধোয়ার জন্য পর্যাপ্ত জল এবং সাবানেরও ব্যবস্থা নেই৷ তাই তাঁরা বিষয়টি হাসপাতাল সুপারকে জানাতে গিয়েছিলেন৷ কিন্তু হাসপাতাল সুপারের দেখা না পেয়ে তাঁরা প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন৷ তাঁদের বক্তব্য, নিজের সুরক্ষার চিন্তা ছেড়ে রোগীর সেবা করা সম্ভব নয়৷ স্বাস্থ্য কর্মীদের দাবি, সমস্ত রোগীর সেবা করতে তাঁরা প্রস্তুত৷ কিন্ত সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে, তবেই তাঁরা পরিষেবা দিতে সক্ষম হবেন৷


এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যে একাংশ করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতেও অসহযোগিতা করছেন৷ পরিস্থিতি জটিল আকার ধারণ করুক সেই সুযোগ খঁুজছেন৷ তাদের সতর্ক করে তিনি বলেন, এই আচরণ বরদাস্ত করা হবে না৷ সাথে তিনি স্বাস্থ্য কর্মীদের অভিযোগ নিয়ে আগামীকালের মধ্যেই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন৷


আজ জনৈক স্বাস্থ্য কর্মী বলেন, সুরক্ষা সামগ্রী ছাড়া আমাদের কাজ করতে হচ্ছে৷ জিবি হাসপাতালে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন৷ এই অবস্থায় সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ তিনি বলেন, আমাদের মাস্ক দেওয়া হচ্ছে৷ একটি সার্জিক্যাল মাস্ক আমরা তিনদিন ধরে ব্যবহার করছি৷ অথচ ওই মাস্ক তিন ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়৷ তিনি বলেন, আমাদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে না৷ এমন-কি, হাত ধোয়ার জন্য পর্যাপ্ত জল ও সাবানের ব্যবস্থাও করা হচ্ছে না৷ অথচ, ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে নেওয়া সত্ত্বেও কোনও সমাধান হচ্ছে না৷


তাঁদের অভিযোগ, স্বাস্থ্য দফতরে অভিযোগ জানাতে গেলে খারাপ আচরণ করা হচ্ছে৷ দূরত্ব বজায় রাখা সত্ত্বেও অনেকেও অপমানজনক কথা বলছেন৷ জনৈক স্বাস্থ্য কর্মী বলেন, হাসপাতালের মাঝখানে করোনা ভাইরাসে আক্রান্তের জন্য আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে৷ এতে যাতায়াতের সময় ভয় নিয়ে চলাফেরা করতে হচ্ছে৷ ওই স্বাস্থ্য কর্মী বলেন, আমাদের সুরক্ষা সুনিশ্চিত না হলে পরিষেবা চালু রাখা নিয়েও ভাবতে হবে৷ কারণ, সাফাই থেকে শুরু করে রোগীর শুশ্রূষা সমস্ত ব্যাপারে আমাদের পরিষেবা দিতে হচ্ছে৷ অথচ, সুরক্ষা সামগ্রীর কোনও ব্যবস্থা করা হচ্ছে না৷ তাঁর গুরুতর অভিযোগ, ত্রিপুরায় পিপিই কিটেরও ভীষণ অভাব৷ তবে, স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ত্রিপুরায় পর্যাপ্ত পিপিই কিট রয়েছে৷


তাঁদের বিক্ষোভে মনে হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী সঠিকভাবে প্রদান না করা হলে, আগামী দিনে রোগীর শুশ্রূষায় কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ অবশ্য এমন বিক্ষোভ আজ প্রথম হয়েছে এমনটা নয়৷ গতকালও জিবি হাসপাতালে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য কর্মীরা দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন৷ এদিন কৈলাসহরে জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন৷ ফলে, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার অভাব আগামীদিনে করোনা ভাইরাস মোকাবিলায় জটিলতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top