News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নির্ধারণের পরীক্ষা বিনামূল্যে হওয়া উচিত, মত সুপ্রিম কোর্টের
Image

করোনা নির্ধারণের পরীক্ষা বিনামূল্যে হওয়া উচিত, মত সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.):   বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবগুলিতে করোনা পরীক্ষার জন্য টাকা চাওয়া উচিত নয়।যারা টাকা নিচ্ছে, তাদের রোখা একান্ত প্রয়োজনীয়। এমন নিয়ম চালু হওয়া দরকার যেখানে পরীক্ষার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

বুধবার শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, দেশজুড়ে ১১৮ টি সরকারি ল্যাবে ১৫ হাজারের বেশি টেস্টিং হচ্ছে। যা পর্যাপ্ত নয়। সেই কারণে বেসরকারি ল্যাব পরীক্ষা করানোর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল। তখন বিচারপতি অশোক ভূষণ বলেন, বেসরকারি ল্যাবগুলিকে পরীক্ষার জন্য টাকা নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। এমন নিয়ম তৈরি করুন যাতে করে সরকার সেই টাকা দিয়ে দেয়। তখন তুষার মেহেতা বলেন বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হবে।

উল্লেখ করা যেতে পারে আইনজীবী শশাঙ্ক দেব সুধী করোনা নির্ধারণের পরীক্ষায় বেসরকারি প্যাথলজিক্যাল লাবগুলিতে বিনামূল্যে হওয়ার দাবিতে পিটিশন দায়ের করেছিলেন। পিটিশনে দাবি করা হয়েছিল এই সকল ল্যাবগুলি পরীক্ষার জন্য ৪৫০০ টাকা করে নিচ্ছে। তা বন্ধ হওয়াটা প্রযোজন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top