News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ আক্রান্ত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক, খন্ডন শিক্ষামন্ত্রীর, পরে ভুলের জন্য পরে দুঃখ প্রকাশ গৌতম দাশের
Image

কোভিড-১৯ আক্রান্ত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক, খন্ডন শিক্ষামন্ত্রীর, পরে ভুলের জন্য পরে দুঃখ প্রকাশ গৌতম দাশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ করোনা সংক্রান্ত ইস্যুতে ভুল তথ্য প্রচার করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ বর্তমান জটিল পরিস্থিতিতেও এই রাজনীতি দুর্ভাগ্যজনক বলে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


সোমবার উদয়পুরের এক মহিলা কোভিড-১৯ এ আক্রান্ত বলে সন্ধান মিলেছে৷ তৎক্ষণাৎ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে যায় যুদ্ধকালীন তৎপরতায়৷ গোমতী জেলা থেকে আগরতলা সর্বত্রই ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে সামাজিক গণমাধ্যমে রোগিনী সম্পর্কে অসত্য তথ্য প্রচার করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷


আজ সকালে তিনি বলেন, আক্রান্ত ওই মহিলা গোমতী জেলা হাসপাতালে ৬ দিন ধরে জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন৷ কোনও ধরনের সরকারি তথ্য ছাড়াই তিনি বলেন, এই ছয় দিন ওয়ার্ডে থাকাকালীন নাকি রোগিনীর সঙ্গে বহু মানুষের যোগাযোগ হয়েছে৷ কিন্তু আসল সত্য হচ্ছে অন্যটা৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, জেলা হাসপাতালে ওই মহিলা ভর্তিই ছিলেন না৷ তিনি আউটডোরে ডাক্তার দেখিয়ে ছিলেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে চলে আসেন৷
শুধু তাই নয় এদিন সিপিএম রাজ্য সম্পাদকের আরও কিছু বক্তব্যকে খণ্ডন করেন রতন লাল নাথ৷ গৌতম দাস অভিযোগ করেন, প্রতিটি জেলা হাসপাতালে কেন কোভিড-১৯ এর পরীক্ষা কেন্দ্র খোলা হয়নি৷ অথচ ডাক্তারি ব্যবস্থাপনায় আজকের পরিস্থিতিতে এটা একেবারেই সম্ভব নয়৷ সম্পূর্ণ না জেনেই ধরনের অভিযোগ করেছেন বলে বক্তব্য মন্ত্রীর৷


গৌতম দাস রাজ্য সরকারকে এও প্রশ্ণ করেছিলেন, কেন আইজিএম হাসপাতালে পৃথকভাবে রাখা হবে না রোগীকে? এ বিষয়ে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, জিবি হাসপাতালে কোভিড-১৯ এর জন্য আলাদা নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে৷ এ ক্ষেত্রে রোগীর অন্যান্য যে লক্ষণগুলি থাকে সেগুলি চিকিৎসা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আইজিএম হাসপাতালে নেই৷ ফলে জিবিপিতে এই ব্যবস্থা রাখা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ আহ্বান রাখেন, বর্তমান কঠিন সময় যেন শুধুমাত্র রাজনীতির জন্য এই ধরনের বক্তব্য রাখা না হয়৷ এতে মানুষ যেমন বিভ্রান্ত হয় তেমনি এই গোটা প্রক্রিয়ায় যারা যুক্ত রয়েছেন তাদের উপরও প্রভাব পড়ে৷ এই সংক্রান্ত বিষয়ে গৌতম দাসের বক্তব্য দুর্ভাগ্যজনক বলে কটাক্ষ করেন তিনি৷


এদিকে,সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ এক বিবৃতিতে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টির মুখপত্রে প্রকাশিত রিপোর্ট দেখে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীনি গোমতী জেলা হাসপাতালে ভর্তি ছিলেন বলে তিনি সাংবাদিক সাক্ষাৎকারে বলেছিলাম৷ একজন সরকারি মুখপাত্র সন্ধ্যায় জানিয়েছেন রোগিনী গোমতী জেলা হাসপাতালে ছিলেন না৷ সাংবাদিক সাক্ষাৎকারে পরিবেশিত ভুল তথ্যটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি বলে বিবৃতিতে জানিয়েছেন গৌতম দাশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top