News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজনে সেদ্ধ ভাত খাবেন তবু বাড়িতে থেকে সুরক্ষিত থাকুন, রাজ্যবাসীর উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী
Image

প্রয়োজনে সেদ্ধ ভাত খাবেন তবু বাড়িতে থেকে সুরক্ষিত থাকুন, রাজ্যবাসীর উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে৷ তাই, প্রয়োজনে সেদ্ধ ভাত খাবেন, তবুও বাড়িতেই থাকার চেষ্টা করুন৷ কারণ, হয়ত ভারতে লকডাউনের সময়সীমা নতুন করে চিন্তাভাবনা করাপ প্রয়োজন হতে পারে৷ সোমবার এভাবেই সমগ্র ত্রিপুরাবাসীকে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ মূলত, চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গ নিয়ে তিনি রাজ্য সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানাতে গিয়ে করোনা ভাইরাসজনিত পরিস্থিতি সম্পর্কে সকলকে অবগত করান৷


তাঁর কথায়, চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক৷ তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা৷ কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারণে আদালতে কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে৷ ফলে আমাদের আবেদন অপেক্ষামান তালিকায় ঠাঁই পেয়েছে৷ তিনি আশ্বাস দেন, ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে৷ আমরা আশাবাদী, সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই রায় দেবে৷


এদিন তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে৷ তিনি জানতে পেরেছেন, লন্ডনে ছয় মাস লকডাউনের পরিকল্পনা চলছে৷ অন্যান্য রাষ্ট্রও একই চিন্তাভাবনা করছে৷ তাঁর কথায়, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ১ থেকে ১০০০ জনে পৌঁছতে সময় লেগেছে ৫৮ দিন৷ কিন্তু, ১০০০ থেকে ২০০০-এ পৌঁছতে ৪ দিন এবং ২০০০ থেকে ৩০০০-এ পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ২ দিন৷ স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে, ভাইরাসের প্রকোপ কত দ্রুত ছড়াচ্ছে৷


তাঁর দাবি, করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছি না৷ তবে, সকলের এখনই সতর্ক হওয়া খুবই জরুরি৷ প্রয়োজনে সেদ্ধ ভাত খাবেন, কিন্তু বাড়িতে থেকে নিজে এবং অন্যকে সুরক্ষিত রাখেন৷ তাঁর কথায়, ভারত সরকার সকলের খাবারের ব্যবস্থা করেছে৷ তাই, শুধু সামাজিক দূরত্ব বজায় রেখে দেশকে সুরক্ষিত রাখতে অংশীদার হোন৷ তাঁর বক্তব্য, পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন নিয়ে নতুন করে চিন্তাভাবনা হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top