News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করছে রেল
Image

করোনা মোকাবিলায় প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করছে রেল

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) :  করোনা মোকাবিলায় প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হচ্ছে । ৫ হাজার কোচের মধ্যে ইতিমধ্যেই ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হয়ে গেছে বলে সোমবার ভারতীয় রেলের তরফে এমনটাই জানান হয়েছে । দেশের ১৩৩টি জায়গায় এই ধরনের কাজ চলছে।

কোভিড-১৯ এর বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই চালাচ্ছে, তখন ভারতীয় রেলও তার শক্তি ও নিজস্ব সম্পদ নিয়ে সামিল হয়েছে  সেই প্রয়াসে।তাই খুব অল্প সময়েই রেল নির্ধারিত ৫ হাজার কোচের মধ্যে ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করেছে।এই লকডাউনের সময় রেলের বিভিন্ন জোনে সীমিত সংখ্যক কর্মী কাজ করছে। এই প্রতিকূলতার মধ্যেও ভারতীয় রেল যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে  ২৫০০ আইসোলেশন কোচ এবং ৪০হাজার আইসোলেশন বেড প্রস্তুত রেখেছে। প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে  রূপান্তরিত করা হচ্ছে । দেশের ১৩৩টি জায়গায় এই ধরনের কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মতো কোচগুলিতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থাপনা রাখা হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন কোচগুলি কোভিড-১৯মোকাবিলায়  শুধু মাত্র আপৎকালীল পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের সাহায্যার্থে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top