News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বিদ্যুতের বকেয়া পরিশোধ না হলেও তিন মাস সংযোগ ছিন্ন হবে না
Image

করোনা : বিদ্যুতের বকেয়া পরিশোধ না হলেও তিন মাস সংযোগ ছিন্ন হবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ বিদ্যুতের বিল বকেয়া থাকলেও তিন মাস পর্যন্ত সংযোগ ছিন্ন করা হবে না৷ করোনা ভাইরাসের কারণে পরিস্থিতির জন্য ত্রিপুরাবাসীকে সামান্য স্বস্তি দেওয়ার চেষ্টা করল ত্রিপুরা সরকার৷ তবে, বকেয়া বিল পরিশোধের সুযোগ যাঁদের রয়েছে, তাঁদের কাছে বকেয়া পরিশোধের আবেদন জানিয়েছে সরকার৷ এছাড়া, লকডাউন চলাকালীন বকেয়া বিদ্যুৎ পরিশোধে বিলম্বের জন্য জরিমানার ৫০ শতাংশ মকুব করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষ ডি রাধাকৃষ্ণণ বলেন, ত্রিপুরা বিদ্যুৎ আইনের ১০৮ ধারায় ত্রিপুরা সরকার কিছু নির্দেশ জারি করেছে৷ তাতে, ভোক্তাদের যাতে কোনও অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে৷ তাঁর কথায় ওই নির্দেশিকা মোতাবেক করোনা ভাইরাসের প্রকোপ সমাপ্ত না হওয়া পর্যন্ত ভোক্তারা অসুবিধার সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত করা হবে৷ সে-ক্ষেত্রে আগামী তিন মাস অথবা করোনা ভাইরাসের প্রকোপ সমাপ্ত না হওয়া পর্যন্ত বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করলেও সংযোগ ছিন্ন করা হবে না৷ তবে, সুযোগ হলে ভোক্তারা বকেয়া বিল পরিশোধ করুন, আবেদন রাখেন তিনি৷


এদিন তিনি বলেন, বিদ্যুতের মিটার রিডিং নিতে কেউ এখন ভোক্তাদের বাড়িতে যাবেন না৷ সে-ক্ষেত্রে ভোক্তাদের মিটার রিডিং লিখে রাখতে হবে৷ সাথে মিটারের ছবি তুলে বিদ্যুৎ নিগমের কেন্দ্রীয় গ্রাহক সেবা কেন্দ্রে পাঠাতে পারবেন৷ শুধু তা-ই নয়, অনলাইনে বকেয়া বিল পরিশোধ করতে পারবেন৷ সে-ক্ষেত্রে গড় হিসাবে করে একাংশ বিল পরিশোধ করতে পারবেন ভোক্তারা৷ তাঁর কথায়, লকডাউন চলাকালীন বিদ্যুতের বিল পরিশোধে বিলম্বের জন্য জরিমানার ৫০ শতাংশ মকুব করা হবে৷ তাঁর দাবি, দেশের প্রথম তিনটি রাজ্য হিসেবে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহকদের ওই স্বস্তি দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top