News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর পোস্ট করায় পশ্চিম থানায় মামলা পশ্চিমবঙ্গের মহিলার বিরুদ্ধে
Image

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর পোস্ট করায় পশ্চিম থানায় মামলা পশ্চিমবঙ্গের মহিলার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তি জনক পোস্ট করায় পশ্চিমবঙ্গের এক মহিলার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের৷ মামলাটি দায়ের করেন যুব মোর্চার নেতৃত্ব জয়নাল দাস৷


ঘটনার বিবরণে জানা যায় করোনা সঙ্কটের ফলে দেশে যে অন্ধকার নেমে এসেছে এবং অনিশ্চয়তার জন্ম হয়েছে তাকে সমাপ্ত করে আলো ও নিশ্চয়তার দিকে এগিয়ে যেতে হবে৷ এই অন্ধকারময় করোনা সঙ্কট-কে পরাজিত করার জন্য আলোর দিসাকে সবদিকে ছড়িয়ে দিতে হবে৷ তার জন্য ৫ এপ্রিল রবিবার রাত নটায় ৯ মিনিট দেশবাসীকে নিজেদের ঘরের আলো বন্ধ করে বাড়ির বারান্দা কিংবা ছাদে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷


তারপরই পশ্চিমবঙ্গের এক মহিলা নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তি জনক পোস্ট দেন৷ তারই পরিপ্রেক্ষিতে শনিবার ঐ মহিলার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে জয়নাল দাস৷ পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করার পর জয়নাল দাস সংবাদ প্রতিনিধিদের বিষয়টি সম্পর্কে অবগত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top