News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষেবার কাজে নিযুক্ত পুর নিগমের শ্রমিকরা প্রতিদিন অতিরিক্ত ১০০ টাকা পাবেন
Image

পরিষেবার কাজে নিযুক্ত পুর নিগমের শ্রমিকরা প্রতিদিন অতিরিক্ত ১০০ টাকা পাবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ আগরতলা পুরনিগম এলাকার পরিষেবামূলক কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কর্তৃপক্ষ প্রতিদিন অতিরিক্ত ১০০ টাকা করে মজুরি প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ এর ফলে বর্তমান মজুরি বা বেতনের চেয়ে মাসে ৩০০০ টাকা বেশি পাবেন সংশ্লিষ্টরা৷ শনিবার পুরনিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন পুরনিগমের মেয়র ডা. প্রফুল্লজিৎ সিন্হা৷


আগরতলা পুরনিগম লকডাউন চলাকালে বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে৷ শনিবার পুরনিগমের মেয়র ডা. প্রফুল্লজিৎ সিন্হা সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন, লকডাউন ঘোষণা করার পর আগরতলা শহর এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে গত ২৩ মার্চ থেকে আগরতলা পুরনিগম এলাকার সবকটি এটিএম, বাসস্ট্যান্ড, মোটরস্ট্যান্ড, পেট্রোল পাম্প সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে৷ এই কাজ অব্যাহত থাকবে বলে জানান পুরনিগমের মেয়র৷ তিনি আরও জানান, গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে প্যাকেটজাত খাদ্য সরবরাহ৷ পুরনিগমের মেয়র জানান, আগরতলা শহর এলাকায় বহির্রাজ্য থেকে আসা বেশ কিছু সংখ্যক শ্রমিক আটকে পড়েছেন৷


লকডাউন ঘোষণার ফলে তারা খাদ্য সমস্যায় পড়েছেন৷ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আগরতলা পুরনিগম তাদের সেবায় নিয়োজিত হয়েছে৷ প্রথমে ২ হাজার আটশ বহির্রাজ্যের শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়৷ পরবর্তী সময়ে তা বেড়ে ৩ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে৷ প্রত্যেক শ্রমিককে চাল, ডাল, তেল সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন পুরনিগমের মেয়র৷ তিনি বলেন, লকডাউন যতদিন চলবে এবং শ্রমিকরা যতদিন পর্যন্ত তাদের বাড়িঘরে ফিরে যেতে না পারবেন ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ মেয়র জানান, লকডাউন ঘোষণার ফলে পুরনিগমের শ্রমিক, কর্মচারী এবং আধিকারিকদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে৷


তারা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন৷ বিশেষ শহর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন৷ শুধু তাই নয় বাড়িঘর থেকে আবর্জনা সংগ্রহকারীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন৷ আগরতলা পুরনিগম এইসব কর্মচারীদের জন্য বর্তমান বেতন বা মজুরির অতিরিক্ত প্রতিদিন ১০০ টাকা করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ যেসব শ্রমিকরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করছেন তারাও অতিরিক্ত ১০০ টাকা করে প্রতিদিন পুরনিগমের কাছ থেকে পাবেন বলে জানিয়েছেন পুরনিগমের মেয়র৷ পুরনিগমের সিইও ডা. শৈলেশ যাদব জানিয়েছেন, দেশের এই সঙ্কটময় মুহূর্তে তিনি এবং পুরনিগমের প্রতিটি কর্মী জীবন বাজি রেখে সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top