News Flash

  • Home
  • Uncategorized
  • রেগা শ্রমিকদের একাউন্টে ৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার
Image

রেগা শ্রমিকদের একাউন্টে ৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য মিলিয়ে এই সময়ের মধ্যে গরিব মানুষের সাহায্যার্থে প্রায় ৫০০ কোটি টাকার মতো খরচ হতে চলেছে রাজ্যে৷ শনিবার রাতে এক ভিডিও বার্তায় এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন রাজ্য সরকার ঘোষিত বারটি এসপিরেশনাল ব্লক রয়েছে৷ সেগুলিতে মোট ৯২ হাজার ৮৯৯ জন রেগার জব কার্ড হোল্ডার রয়েছেন৷ তাদের একাউন্টে ৫০০ টাকা করে মোট ৪ কোটি ৬৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার৷


এছাড়াও কালবৈশাখীর ঝড়ে আংশিক ক্ষতিগ্রস্ত ৩২৮ পরিবারকে ৫২০০ টাকা করে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে ৯৫ হাজার ১০০ টাকা করে এবং কৃষিজমি নষ্ট হওয়া পরিবারগুলোর প্রতি ১১০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী বলেন এ রাজ্যের ৮ লক্ষ ৭৯ হাজার ২৪১ একাউন্টে ৫০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার৷এতে রাজ্য আসবে ১৩২ কোটি টাকা৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের ২ লক্ষ ৪০ হাজার কৃষক পাবে ২০০০ টাকা করে৷ এতে রাজ্যে আসবে ৪১ কোটি টাকা৷ ২ লক্ষ ৭৬ হাজার উজ্জ্বলা যোজনা প্রকল্পভুক্ত পরিবারগুলোকে গ্যাস সিলিন্ডার বাবদ তিন মাসে ৭৫০ টাকা করে দেয়া হবে৷ এতে রাজ্যে টাকা আসবে ৬২ কোটি৷ যদি কেউ গ্যাস সিলিন্ডার না নেয় তবে তাদের পরের কিস্তির টাকা দেয়া হবে না৷


মুখ্যমন্ত্রী বলেন বয়স্ক, বিধবা ও দিব্যাঙ্গদের অতিরিক্ত এক হাজার টাকা করে দেবে কেন্দ্র৷ এই বাবদ রাজ্যে আসবে রাজ্যে ৪২ কোটি টাকা৷ সব মিলিয়ে কেন্দ্র থেকে প্রায় ২৫০ কোটি টাকা আসতে চলেছে রাজ্যে৷ এতে প্রায় ৮০ শতাংশ মানুষ লাভবান হবে৷ রাজ্য সরকারও ২৩৫ কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করেছে৷


মুখ্যমন্ত্রী এছাড়াও বলেন ত্রিপুরার প্রায় ৪ হাজার ৬০০ গৃহহীনদের রান্না করা খাবার প্রদানের পাশাপাশি এখন ১০০০ টাকা ব্যক্তি প্রতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
এদিন তিনজন খুদে মেয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য প্রদান করেছে৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের প্রথমেই বলেন যে এটা তাকে উৎসাহিত করবে৷ নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top