News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ মোকাবিলায় তৎপর এমএসএমই-র কারিগরি কেন্দ্রগুলি
Image

কোভিড-১৯ মোকাবিলায় তৎপর এমএসএমই-র কারিগরি কেন্দ্রগুলি

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ মোকাবিলায় স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরি এমএসএমই-র কারিগরি কেন্দ্রগুলি  । কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের ১৮টি চালু কারিগরি কেন্দ্র ও স্বশাসিত সংস্থাগুলি কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কলকাতার সেন্ট্রাল টুল রুম ও ট্রেনিং সেন্টার সাগর দত্ত সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে সহযোগিতায় স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরি করছে তারা । এই ভেন্টিলেটরগুলির গুণমান যাচাই করার জন্য পরীক্ষায় পাঠানো হচ্ছে। সেই সঙ্গে, এই ভেন্টিলেটরগুলির কার্যকরিতাও খতিয়ে দেখা হবে। উল্লেখ করা যেতে পারে, কলকাতার এই প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই প্রতি মাসে ২০ হাজার এই ধরনের ভেন্টিলেটর উৎপাদন শুরু করবে।

চেন্নাই-স্থিত সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং ইন্সটিটিউট সিলিং মাস্ক এবং মেডিকেল গ্রাউন সংগ্রহ করে সেগুলিকে কাজে লাগানোর জন্য পাঠানো হচ্ছে। হায়দরাবাদের এমএসএমই টেকনোলজি সেন্টার প্রটোটাইপ ভেন্টিলেটর তৈরির কাজে যুক্ত রয়েছে। এই ধরনের ভেন্টিলেটরগুলিতে সেন্সর-ভিত্তিক ইলেক্ট্রো মেকানিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এদিকে কনৌজ-স্থিত এমএসএমই টেকনোলজি সেন্টার অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে। এই স্যানিটাইজার রেল সহ অন্যান্য প্রতিষ্ঠানকেও সরবরাহ করা হবে। এছাড়াও, ইন্সটিটিউট ফর ডিজাইন অফ ইলেক্ট্রিক্যাল মেজারিং ইন্সট্রুমেন্ট আয়ন-ভিত্তিক স্যানিটাইজার উৎপাদন করছে। এই হ্যান্ড স্যানিটাইজারের কার্যকরিতা যদি প্রমাণিত হয়, তা হলে এর ব্যবহার একাধিক ক্ষেত্রে সম্ভব।

মন্ত্রকের উক্ত প্রতিষ্ঠানগুলি ছাড়াও হায়দরাবাদ, ভুবনেশ্বর ও জামশেদপুরের টেকনোলজি সেন্টারগুলি করোনা টেস্টিং কিট উৎপাদন শুরু করবে। ভুবনেশ্বর সেন্টারে ইতিমধ্যেই এ ধরনের টেস্টিং কিট তৈরি করা হয়েছে। এগুলির কার্যকরিতা একবার প্রমাণিত হলে অন্যান্য সেন্টারেও উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top