News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : দ্বিচক্র যানচালকদের বিরুদ্ধে কঠোরহল পুলিশ
Image

লকডাউন : দ্বিচক্র যানচালকদের বিরুদ্ধে কঠোরহল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ লক ডাউন উপেক্ষা করে যারা বিনা প্রয়োজনে রাজধানীর রাজপথ সহ বিভিন্ন গলি রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে শনিবারও ব্যবস্থা গ্রহণ করলো প্রশাসন৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ তার সাথে ১৪৪ ধারা ও কারফিউ জারি রয়েছে৷ কিন্তু কিছু লোক লক ডাঊনকে উপেক্ষা করে প্রায় প্রতিদিন রাস্তায় বেরিয়ে পড়ছে৷ প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ কিন্তু তারপরও এই সকল অতি উৎসাহী লোক সচেতন হচ্ছে না৷ শনিবারও রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বেরিয়ে পড়ে বাইক, রিক্সা কিংবা ছোট গাড়ি নিয়ে৷ ফলে বাধ্য হয়ে এইদিনও রাস্তায় নামতে হয় আরক্ষা কর্মীদের৷


কিছু কিছু বাইক চালক বিনা প্রয়োজনে হেলমেট না পড়ে রাস্তায় বেরিয়ে পড়ে৷ আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এইদিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়৷ রাজধানীর বিভিন্ন জায়গায় এইদিন পুলিশের পক্ষ থেকে নজর দারি চালানো হয়৷ এইদিন যারাই রাস্তায় বেরিয়েছে, তারা কি কারনে রাস্তায় বেরিয়েছে তা খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে৷ যারা বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়৷ আর যারা বিনা কারনে বাড়ি থেকে বেরিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়৷ বেশ কয়েকজন যুবককে কানে ধরে উঠবস করানো হয়৷


সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক জানান রাজধানীর প্রধান সড়ক গুলিতে মানুষের তেমন একটা ভিড় নেই৷ কিন্তু গলি রাস্তা গুলিতে মানুষের ভিড় রয়েছে৷ কোথাও কোথাও একসাথে একাধিক ব্যক্তি জড়ো হয়ে আড্ডা দিচ্ছে৷ তারা ভাবছে গলি রাস্তায় থাকলে কোন সমস্যা নেই৷ এখনো কিছুটা অসচেতন রয়েছে মানুষ৷ ত্রিপুরা রাজ্যে এখনো করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি৷ সচেতনতার ফলে তা সম্ভব হয়েছে৷ তবে লক ডাঊনকে সকলে মেনে চলতে হবে৷ রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে সকালের দিকে ক্রাতারা ভিড় জমায়৷ ফলে সামাজিক দূরত্ব বজায় থাকছে না৷ তিনি আরও জানান কিছু কিছু ক্রেতা বিনা প্রয়োজনে প্রতিদিন বাজারে আসছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top