News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর নেশা সামগ্রীসহ আগরতায় আটক চার, পুলিশ এসআই’র ভূমিকা রহস্যজনক
Image

বিস্তর নেশা সামগ্রীসহ আগরতায় আটক চার, পুলিশ এসআই’র ভূমিকা রহস্যজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রাজ্য জুড়ে লক ডাউন চলছে৷ কিন্তু এই লক ডাঊনকে উপেক্ষা করে নেশা কারবারিরা তাদের ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে৷ রাজ্যে বিভিন্ন প্রান্তে সাধারন জনতার হাতে ধরা পড়ছে নেশা কারবারীরা৷ এরই মধ্যে শনিবার চার নেশাকারবারী টিআর-০১ও- ৩৯২২ নাম্বারের একটি গাড়ি নিয়ে রাজধানীর অভয়নগর হিন্দিসুকল সংলগ্ণ এলাকায় আসে৷ তাদের দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়৷ তখন এলাকাবাসীরা তাদের আটক করে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের কৌটা সহ নেশা সামগ্রী সেবনের সরঞ্জাম৷ তখন স্থানীরা খবর দেয় পূর্ব আগরতলা থানার পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার এসআই কিংকর সাহা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷ জনতার হাতে ধৃত চার ব্যক্তিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে নেয়৷


কিন্তু তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে যান এসআই কিংকর সাহা৷ আশ্চর্য জনক ভাবে পুকুর চুরির ন্যায় তিনি সংবাদ প্রতিনিধিদের জানান ধৃত চার জন লক ডাউন না মেনে বাড়ী থেকে বেরিয়েছে, তাদেরকে জনগণ আটক করেছে৷ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ধৃতদের থানায় নিয়ে এসেছেন৷ যাতে কোন ধরনের অপরাধ না হয়৷ ধৃতদের কাছ থেকে কোন ধরনের নেশা সামগ্রী উদ্ধার হয়নি৷ সংবাদ প্রতিনিধিরা তখন কিংকর সাহাকে ফের প্রশ্ণকরে ধৃতদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, তার ভিডিও ফুটেজ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় রয়েছে৷ তারপরও এসআই কিংকর সাহা বলছেন ধৃতদের কাছ থেকে কোন নেশা সামগ্রী উদ্ধার হয়নি৷ তিনি কোন নেশা সামগ্রী দেখতে পাননি৷


প্রশ্ণ হচ্ছে এসআই কিংকর সাহা কি সত্যি নেশা সামগ্রী প্রত্যক্ষ করেন নি? যদি নাই দেখে থাকেন তাহলে তো বলতেই হয় চোখ থাকতে অন্ধের জলন্ত উদাহরণ এসআই কিংকর সাহা৷ ধৃতদের ঘটনাস্থল থেকে পূর্ব আগরতলা থানায় নিয়ে আশা হয়েছে৷ কিন্তু ঘটনাস্থলে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রী কোথায় গিয়েছে৷ তাহলে কি দিন দুপুরে পুকুর চুরি হয়ে গেল জন সমক্ষে? দাবি উঠছে আরক্ষা দপ্তর এই বিষয়টির প্রতি নজর দিক৷ কারন জনসমক্ষে উদ্ধার হওয়া নেশা সামগ্রীর কথা একজন পুলিশের এসআই যদি অস্বীকার করেন, তাহলে নেশামুক্ত ত্রিপুরা গড়া কঠিন কাজ হয়ে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top