News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন ফেরত রাজ্যের চিহ্ণিত পঞ্চাশ জনের রিপোর্ট নেগেটিভ
Image

নিজামউদ্দিন ফেরত রাজ্যের চিহ্ণিত পঞ্চাশ জনের রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ৫০ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাছাড়া, বিকানিরে চিকিৎসাধীন ত্রিপুরার দুই করোনা ভাইরাসে আক্রান্তের অবস্থা বর্তমানে স্থিতিশীল৷ ত্রিপুরায় তাদের পরিবারের সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু৷
দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ তবে, নিশ্চিন্তের বিষয় হল, এখনও কাউকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি৷ পর্যায়ক্রমে এখন পর্যন্ত ৫০ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁরা সরাসরি দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করেছেন৷ আজ ড় দেবাশিস বসু জানিয়েছেন, নিজামউদ্দিন ফেরতদের খুঁজে বের করা হচ্ছে৷ ওই প্রক্রিয়া জারি রয়েছে৷ তাতে সফলতাও মিলেছে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ জনকে খুঁজে বের করা হয়েছে৷ আরও খোঁজ চলছে৷


তাঁর কথায়, মানুষ নিজে থেকে ধরা দিতে চাইছেন না৷ তবে, ত্রিপুরাবাসীর এটি সচেতনতার জন্য অনেককেই আমরা খুঁজে বের করতে পারছি৷ তিনি বলেন, বাইরে থেকে ত্রিপুরায় এসেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত স্থান সফর করেছেন, এমন তথ্য জানা মাত্রই স্থানীয় জনগণ বিষয়টি প্রশাসনের নজরে আনছেন৷


এদিন তিনি জানান, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ত্রিপুরার দুই নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বিকানিরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে রাজস্থান সরকার জানিয়েছে৷ তিনি বলেন, ওই দুজন বাদে তাদের সাথে অন্যরা করোনা ভাইরাসে আক্রান্তের কোনও রিপোর্ট এখনও আসেনি৷ এতে ধারণা করা হচ্ছে, বাকি ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হননি৷


এদিকে, ত্রিপুরায় ওই ১১ জনের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করা হয়েছে৷ তিনি বলেন, মাঝে কোনও সময় ওই ১১ জন ত্রিপুরায় ফিরেছিলেন কিনা সেই খোঁজ নেওয়া হয়েছে৷ তাছাড়া, বাড়তি সতর্কতা হিসেবে ওই ১১ জনের পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে৷ প্রতিদিন চিকিৎসা কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেবেন৷


এদিকে, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী ১৬ জনকে শনিবার ত্রিপুরার কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়েছে৷ তাদের মধ্যে অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা৷ আগরতলার বিটারবন এলাকায় এক পরিচিতের বাড়িতে তাঁরা রয়েছেন৷ এখন তাঁদের পরীক্ষা করা হবে৷ তাঁরা ১১ মার্চ ত্রিপুরায় এসেছেন, জানালেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সিদ্ধার্থ এস জসোয়াল৷


এদিন তিনি বলেন, দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী কয়েকজন ত্রিপুরায় অবস্থান করছেন খবর পেয়েই আমরা অভিযানে নামি৷ তাঁরা বিটারবনে একটি বাড়িতে থাকতেন৷ ত্রিপুরায় বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন তাঁরা৷ সিদ্ধার্থ এস জসোয়াল জানান, তাঁরা আগেই বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন৷ কিন্তু নিজামউদ্দিন থেকে আসায় এখন তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷


তিনি বলেন, এই ১৬ জনের প্রত্যেকেই দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করেছেন৷ তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ কিন্তু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হচ্ছে৷ তাঁদের নমুনাও পরীক্ষা করা হবে, জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top