News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে আটক রাজ্যবাসীদের জন্য সব ত্রিপুরা ভবনকে ত্রাণ শিবির এবং আর্থিক সহায়তা ঘোষণা
Image

বহিঃরাজ্যে আটক রাজ্যবাসীদের জন্য সব ত্রিপুরা ভবনকে ত্রাণ শিবির এবং আর্থিক সহায়তা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় বহিঃরাজ্যের সমস্ত ত্রিপুরা ভবনকে ত্রাণ শিবির হিসেবে ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, বহিঃরাজ্যে আটকে রয়েছেন এমন ত্রিপুরার নাগরিকদের জীবন জীবিকার প্রশ্ণে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷
শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যসচিব জানান, কোভিড-১৯ মোকাবিলায় গতকাল স্টেট এগজিকিউটিভ কমিটির এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সিদ্ধান্ত অনুসারে সমস্ত ত্রিপুরা ভবনকে ত্রাণ শিবির হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা ভবনগুলিতে যাঁরা অবস্থান করছেন তাঁদেরকে ২১ দিনের ত্রাণ সহায়তা প্রদান করা হবে৷ সাথে তাঁদের প্রত্যেককে খাবারের জন্য প্রতিদিন ১১৮ টাকা করে ত্রাণ সহায়তা দেওয়া হবে৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা ভবনের ভাড়াও মকুব করে দেওয়া হবে, জানান তিনি৷


তাঁর কথায়, যাঁরা ত্রিপুরা ভবনের বাইরে বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন তাঁদের প্রত্যেককে থাকার জন্য এক হাজার টাকা এবং খাবার জন্য জনপ্রতি ১৫০ টাকা প্রতিদিন দেওয়া হবে৷ তবে বেতনভোগী কর্মচারী যাঁরা ত্রিপুরা ভবনে এবং তাদের নিজের কর্মস্থলে রয়েছেন তাঁরা এই ত্রাণ সহায়তার জন্য বিবেচিত হবেন না৷ এছাড়া যাঁরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছেন কিংবা বিভিন্ন রাজ্যে নিজস্ব ফ্ল্যাটে অবস্থান করছেন তাঁদেরকেও এই ত্রাণ সহায়তা প্রদান করা হবে না৷


স্বাস্থ্যসচিবের কথায়, সরকারি ত্রাণ সহায়তা শুধুমাত্র তাঁদের প্রদান করা হবে যাঁরা বিভিন্ন রাজ্যে চিকিৎসা করতে গিয়ে ও পর্যটন ভ্রমণে গিয়ে আটকে গেছেন এবং ত্রিপুরার ছাত্রছাত্রী যাঁরা বহিঃরাজ্যে বিভিন্ন হস্টেলে রয়েছেন এবং ত্রিপুরার বিভিন্ন শ্রমিক যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত তাঁদেরকে এই সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে৷ ত্রিপুরার বিভিন্ন জেলার জেলাশাসকদের এই ত্রাণ সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top