News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া বাইক চালকদের প্রতি কঠোর হল প্রশাসন
Image

লকডাউন : বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া বাইক চালকদের প্রতি কঠোর হল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ লক ডাউন উপেক্ষা করা যারা বিনা প্রয়োজনে রাজধানীর রাজপথ সহ বিভিন্ন গলি রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে শুক্রবারও ব্যবস্থা গ্রহণ করলো প্রশাসন৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ তার সাথে ১৪৪ ধারা ও কারফিউ জারি রয়েছে৷ কিন্তু কিছু লোক লক ডাঊনকে উপেক্ষা করে প্রায় প্রতিদিন রাস্তায় বেরিয়ে পড়ছে৷ প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ কিন্তু তারপরও এই সকল অতি উৎসাহী লোক সচেতন হচ্ছে না৷ নিজের জন্য, পরিবারের লোকদের জন্য এই সচেতনতা তা কিছুতেই বুঝতে চাইছে না এই সকল লোক৷


শুক্রবারও রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বেরিয়ে পড়ে বাইক, রিক্সা কিংবা ছোট গাড়ি নিয়ে৷ ফলে বাধ্য হয়ে এইদিনও রাস্তায় নামতে হয় আরক্ষা কর্মীদের৷ রাজধানীর বিভিন্ন জায়গায় এইদিন পুলিশের পক্ষ থেকে নজর দারি চালানো হয়৷ এইদিন যারাই রাস্তায় বেরিয়েছে, তারা কি কারনে রাস্তায় বেরিয়েছে তা খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে৷ যারা বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়৷ আর যারা বিনা কারনে বাড়ি থেকে বেরিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল জানান লক ডাউন যেন সার্থক হয়, সেটাই পুলিশের উদ্দেশ্য৷

সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে৷ মূলত দেখা হচ্ছে কেউ বিনা কারনে রাস্তায় বেরিয়েছে কিনা৷ যারা বিনা কারনে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তিনি আরও জানান মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি৷ মানুষ সচেতন না হলে পুলিশের কাজ ১০০ শতাংশ সফল হওয়ার সম্ভাবনা থাকে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top