News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মসজিদগুলি সাময়িক বন্ধ রাখার আবেদন সাংসদ প্রতিমার
Image

রাজ্যে মসজিদগুলি সাময়িক বন্ধ রাখার আবেদন সাংসদ প্রতিমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি৷ তাই, ত্রিপুরায় অবিলম্বে সমস্ত মসজিদ সাময়িক বন্ধ রাখা উচিত৷ কারণ সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই সারা ত্রিপুরায় মন্দিরগুলিতে পূজার্চনা সাময়িক বন্ধ রাখা হয়েছে৷ বুধবার সাংসদ প্রতিমা ভৌমিক এ-ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


প্রতিমা ভৌমিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে নিজামউদ্দিনের ঘটনা জল ঢেলে দিয়েছে৷ আজ সারা দেশ আতঙ্কে ভুগছে৷ তিনি বলেন, সমস্ত তবলিগ এখন বন্ধ রাখা উচিত৷ জননিরাপত্তা যেখানে মুখ্য সেখানে ধর্মীয় সভা থেকে আপাতত বিরত থাকাই শ্রেয়৷ তাঁর কথায়, ত্রিপুরার বেশ কয়েকজন ওই জমায়েতে অংশ নিয়েছেন৷ তাদের অনেকেই ত্রিপুরায় ফিরে আসেননি৷ তাঁদের বলেছি, যেখানে অবস্থান করছেন সেখানেই থাকুন৷ সহায়তা প্রয়োজন হলে ত্রিপুরা সরকার ব্যবস্থা করবে৷


এদিন তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান সকলেরই মৌলিক অধিকার৷ কিন্তু, বর্তমান সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে ধর্মীয় রীতিনীতি বাড়িঘরেই সীমাবদ্ধ রাখা উচিত৷ সর্বজনীন স্থানে একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান বিপদ ডেকে আনবে৷ তাই তিনি অবিলম্বে ত্রিপুরায় সমস্ত মসজিদ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর বক্তব্য, করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে সারা ত্রিপুরায়৷ এই পরিস্থিতিতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দিরে পূজার্চনা বন্ধ রাখা হয়েছে৷ এমন-কি, দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা শুধুই নিয়ম রক্ষায় হচ্ছে৷ কাউকে অঞ্জলি নিতে দেওয়া হচ্ছে না৷ তাই মসজিদগুলিও আপাতত বন্ধ রাখা উচিত৷


সাথে তিনি যোগ করেন, সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ সে-ক্ষেত্রে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে বাজার করা থেকেও বিরত থাকা উচিত৷ যতটা প্রয়োজন তার থেকে বেশি এই মুহূর্তে কাম্য নয়৷ তাঁর আবেদন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top