News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে কুখ্যাত নেশা কারবারীকে গণধোলাই
Image

ধর্মনগরে কুখ্যাত নেশা কারবারীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে গোটা রাজ্যবাসী আতঙ্কিত৷ কিন্তু নেশা কারবারিদের মধ্যে নেই কোন ভয়৷ বরং করোনা আতঙ্কের মধ্যেও নেশা কারবারিরা তাদের অবৈধ বানিজ্য ঠিক চালিয়ে যাচ্ছে৷ উত্তর জেলায় লকডাউনের ফায়দা নিয়ে হেরোইন -ব্রাউন সুগার কারবারিদের গোপন নেটওয়ার্ক চলছে বহাল তবিয়তে৷ বুধবার স্থানীয় জনগন এক কুখ্যাত নেশা কারবারিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷


ঘটনাটি ঘটেছে ধর্মনগর কামেশ্বর ,লাল বাজার এলাকায়৷ ধৃত নেশা কারবারির নাম অভিজিৎ নাথ ওরফে শুভ, বাড়ি ধর্মনগর পুর্ব হুরুয়াতে৷ এই যুবক কুখ্যাত নেশা কারবারি হিসাবে পরিচিত এলাকায়৷ অভিজিৎ ওরফে শুভকে স্থানিয় জনগনের ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়৷ পরে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার পকেট থেকে বেরিয়ে আসে বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা৷ পরে স্থানীয়রা তাকে রাম ধোলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ এর আগেও অভিজিৎ নাথ নেশার কারবার করতে গিয়ে বেশ কয়েক বার পুলিশের হাতে ধড়া পরেছে৷

কিন্তু সে যতবার ধরা পরেছে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তারই এক মামা৷ নেশা কারবারি মামার অতি আস্কারায় অভিজিৎ নাথ ওরফে শুভ ধর্মনগরের কুখ্যাত নেশা কারবারি বনে গেছে৷ মদের পাশাপাশি কুখ্যাত এই যুবকটি ব্রাউন সুগার হেরোইনের ব্যবসা ধর্মনগরে চালিয়ে যাচ্ছে অনায়াসে বলে অভিযোগ ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top