News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির মেয়াদ সমাপ্ত ১০৩২৩ এর অপেক্ষা করতে বললেন শিক্ষামন্ত্রী
Image

চাকরির মেয়াদ সমাপ্ত ১০৩২৩ এর অপেক্ষা করতে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ১০৩২৩! এক দীর্ঘ অধ্যায়ের পারিসমাপ্তি হল আজ ৩১ মার্চ৷ অ্যাডহক ভিত্তিতে তাঁদের শিক্ষকতার চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে গেছে৷ আগামীকাল থেকে তাঁরা সরকারি শিক্ষক বলে গণ্য হবেন না৷ তবে তাঁদের অশিক্ষক পদে নিযুক্তির জন্য সুপ্রিমকোর্টের মতামত জানতে আপিল করেছে রাজ্য সরকার৷ গতকালই ই-মেলে সুপ্রিমকোর্টে পিটিশন জমা দেওয়া হয়েছে৷ কিন্তু করোনা ভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি সাপেক্ষে এই আবেদনের শুনানি কবে হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা সরকার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে ওই চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তি দিতে চাইছে৷ তবে, ভবিষ্যতে কোনও আইনি জটিলতা এড়ানোর জন্য সুপ্রিমকোর্টের মতামত জানতে চাওয়া হয়েছে৷


২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকর বাতিল করে দেয়৷ তৎকালীন রাজ্য সরকার ওই রায়-কে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানায়৷ কিন্তু দীর্ঘ শুনানির পর সুপ্রিমকোর্টও ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে৷ তবে ত্রিপুরার শিক্ষা পরিকাঠামো বিবেচনা করে সুপ্রিমকোর্ট ওই শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগের অনুমতি দেয়৷ ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ওই নিয়োগের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিমকোর্ট৷ সে মোতাবেক আজ তাঁদের চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে গেছে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, তাঁদের জন্য বিভিন্ন দফতরে ১০,৬৬১টি শূন্য পদ খুঁজে বের করা হয়েছে৷ বর্তমানে ৮,৮৮২ জন চাকরিচ্যুত শিক্ষক অবশিষ্ট রয়েছেন৷ তাঁদের গ্রুপ-সি কিংবা গ্রুপ-ডি পদে নিয়োগের পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার৷ সে মোতাবেক মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, তাঁদের নিযুক্তির ক্ষেত্রে সুপ্রিমকোর্টের মতামত চাওয়া হয়েছে৷ কারণ, ওই অশিক্ষক পদে নিযুক্তি একমাত্র উপায়৷ তিনি বলেন, ওই শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে৷ ফলে, তাঁদের অনিশ্চিয়তার দিকে ঠেলে দেওয়া যায় না৷ শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টে ই-মেলে পিটিশন দাখিল করা হয়েছে৷ এখন শুনানির অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নাই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top