News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস মোকাবিলায় টাটা ট্রাস্টের সহায়তা চাইল রাজ্য সরকার
Image

করোনা ভাইরাস মোকাবিলায় টাটা ট্রাস্টের সহায়তা চাইল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় টাটা ট্রাস্ট-কে পাশে চেয়েছে ত্রিপুরা সরকার৷ টাটা ট্রাস্ট-এর চেয়ারম্যান রতন টাটাকে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চিঠি দিয়ে বিভিন্ন চিকিৎসা সামগ্রী চেয়েছেন৷ কোভিড-১৯ মোকাবিলায় ওই সহযোগিতা টাটা ট্রাস্ট ত্রিপুরাকে করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ টাটা ট্রাস্টও পাল্টা চিঠি দিয়ে নিশ্চিত করেছে, ত্রিপুরার আবেদনে সাড়া দেবে সংস্থা৷ শীঘ্রই কীভাবে সহযোগিতা করতে হবে তা জানানো হবে৷


উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা টাটা ট্রাস্ট-এর চেয়ারম্যান রতন টাটাকে লিখেছেন, কোভিড-১৯ সারা দেশে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে৷ এই ভাইরাস মোকাবিলা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস-কে মহামারি ঘোষণা করেছে৷ ফলে, এই ভাইরাস মোকাবিলায় নানা পদক্ষেপ নিতে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ তবুও পরিস্থিতির নিরিখে আগাম সতর্কতামূলক আরও কিছু ব্যবস্থা নেওয়া জরুরি৷
তাঁর কথায়, সংকটময় পরিস্থিতিতে টাটা ট্রাস্ট অতীতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার হাজারো নজির রেখেছে৷ উত্তর-পূর্বাঞ্চলেও ট্রাস্ট-এর সহযোগিতা যথেষ্ট প্রশংসার দাবি রাখে৷ তাই আজকের গুরুতর সংকটের পরিস্থিতিতে ত্রিপুরা টাটা ট্রাস্ট-এর সহায়তা চাইছে৷ তারই অঙ্গ হিসেবে চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তার অনুরোধ জানাবে রাজ্য সরকার৷ তাঁর আবেদন, ১০০টি ভেন্টিলেটর, ৫০ হাজার পাসর্োনাল প্রটেকশন ইকুইপমেন্ট, ১ লক্ষ এন-৯৫ মাস্ক, অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার এবং রোগীর পরিবার থাকার জন্য ৫০০টি টেন্ট ত্রিপুরাকে দেওয়া হোক৷ তিনি আশা প্রকাশ করে বলেন, টাটা ট্রাস্ট ত্রিপুরার ওই আবেদন বিবেচনা করবে৷


ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে টাটা ট্রাস্ট জানিয়েছে, শীঘ্রই ত্রিপুরার প্রয়োজন মেটানো হবে৷ তবে, কী পরিমাণ চিকিৎসা সামগ্রী প্রদান করা হবে এবং কবে নাগাদ তা পাঠানো হবে, শীঘ্রই এ-বিষয়ে ত্রিপুরাকে অবগত করবে টাটা ট্রাস্ট৷ ট্রাস্ট-এর উত্তর-পূর্বাঞ্চলের পরামর্শদাতা রঞ্জিত বরঠাকুর ত্রিপুরার উপমুখ্যমন্ত্রীকে চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top