News Flash

  • Home
  • Uncategorized
  • সারা দেশের সাথে ত্রিপুরাতেও লক ডাউন ১৪ এপ্রিল পর্যন্ত, স্টেট কন্ট্রোল রুম সমস্যা সমাধানে কাজ করছে
Image

সারা দেশের সাথে ত্রিপুরাতেও লক ডাউন ১৪ এপ্রিল পর্যন্ত, স্টেট কন্ট্রোল রুম সমস্যা সমাধানে কাজ করছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরাতেও ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন৷ স্টেট কন্েন্টাল চিফ সারা দেশের সাথে ত্রিপুরাতেও লক ডাউন ১৪ এপ্রিল পর্যন্ত, স্টেট কন্েন্টাল রুম সমস্যা সমাধানে কাজ করছে, দাবি চিফ কো: অর্ডিনেটরের৷ এদিকে, করোনা ভাইরাস মোকাবিলায় কন্েন্টাল রুম গঠিত হওয়ার পর থেকে ৩৬১টি টেলিফোন কল এসেছে৷ তার মধ্যে ২৫৪টি বিভিন্ন সমস্যার সমাধান হয়ে গেছে৷ আজ সাংবাদিক সম্মেলনে করোনা মোকাবিলায় গঠিত রাজ্যের স্টেট কট্রোল রুমের জয়েন্ট কো: অর্ডিনেটর শুভাশিষ দাস এই খবর দিয়েছেন৷


তিনি বলেন, রাজ্য সচিবালয়ের ৩ নম্বর কনফারেন্স হলে স্টেট কট্রোল রুম খোলা হয়েছে৷ ২৪ ঘন্টা এই কট্রোল রুম চালু রয়েছে৷ স্টেট কট্রোল রুমের তিনটি টেলিফোন নম্বর হচ্ছে যথাক্রমে- ২৪১-২৪২৪, ২৪১-৩৪৩৪ এবং ২৩১-৫৮৭৯৷ তিনি জানান, কট্রোল রুম চালুর পর থেকে রাজ্য এবং বহির্রাজ্য থেকে অনেকেই বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, গতকাল বিকেল পর্যন্ত ৩৬১ টি টেলিফোন কল গ্রহণ করা হয়েছে৷ এর মধ্যে ২৫৪টি কলের বিষয় বিভিন্নভাবে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে৷ যেসব ব্যক্তিগণ কট্রোল রুমে কল করেছিল তাদের সমস্যা সমাধানের অগ্রগতিও তাদের জানিয়ে দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার বাইরে আটকে পড়া রাজ্যের নাগরিকরাও স্টেট কট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছেন৷

তাদের যাবতীয় সমস্ত তথ্যাদি নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে স্টেট কট্রোল রুমের জয়েন্ট কো-অর্ডিনেটর শ্রীদাস জানিয়েছেন৷
তিনি বলেন, বহির্রাজ্যে আটকে পড়া রাজ্যের নাগরিকদের খাবার এবং থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে৷ পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, সার্ভিলেন্স টিম এর আধিকারিকদের স্টেট কট্রোল রুমের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে যাতে করে সমন্বয় সাধিত হয়৷ এছাড়াও ইমার্জেন্সী রেসপন্স সাপোর্ট সিস্টেমের স্টেট কোর্ডিনেটরও স্টেট কট্রোল রুমে বসছে যাতে করে এম্বুলেন্স সংক্রান্ত সমস্ত কলগুলির নিস্পত্তির জন্য দ্রুত ব্যবস্থা করা যায় বলে তিনি উল্লেখ করেন৷ স্টেট কট্রোল রুমের পরিযেবা যাতে মানুষ ব্যবহার করে তার জন্যও তিনি গুরুত্ব আরোপ করেন৷


এদিকে, স্টেট কট্রোল রুমের চিফ কো-অর্ডিনেটর তথা সাধারণ প্রশাসনের সচিব টি কে চাকমা জানান, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে লকডাউনের যে ঘোষণা করেছেন তা এ রাজ্যেও আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করেছে৷ স্বাভাবিকভাবেই ওই আদেশ ত্রিপুরাতেও কার্যকর হবে, বলেন তিনি৷ সেক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত ত্রিপুরায় লকডাউনের রাজ্য সরকারের সিদ্ধান্ত অকার্যকর হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top