News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিপেড ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়ার আর্জি জানাল ট্রাই
Image

প্রিপেড ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়ার আর্জি জানাল ট্রাই

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) :  করোনা পরিস্তিতিতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনে বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে গ্রাহকরা নিরবিচ্ছিন্ন পরিষেবা পায় তার জন্য প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি পিরিয়ড বাড়িয়ে দিতে বলল টেলিকম ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ট্রাই ।

বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাস অতি মহামারীর আকার ধারণ করেছে। ভারতে যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। এই অবস্থায় লকডাউনে বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে গ্রাহকরা নিরবিচ্ছিন্ন পরিষেবা পায় তার জন্য প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি পিরিয়ড বাড়িয়ে দিতে বলল টেলিকম ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ট্রাই।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) পাশাপাশি এইসব টেলিকম সংস্থাগুলির কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন নিশ্চিত নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা গ্রাহকদের কিসের ভিত্তিতে অগ্রাধিকার দিচ্ছে। সেই সঙ্গে ট্রাই বিভিন্ন টেলিকম সংস্থার কাছে বার্তা পাঠিয়েছে, তারা যেন যেটা ভালো বুঝবেন সেইমতো প্রিপেড গ্রাহকদের ভ্যালেডিটি পিরিয়ড বাড়িয়ে দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাতে লকডাউনের সময় নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যায়। এই প্রসঙ্গে ট্রাই মনে করিয়ে দিয়েছে, যদিও টেলি পরিষেবাকে অত্যাবশ্যকীয় বলে গণ্য করা হয়েছে। ফলে তা বন্ধ না রাখার ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে ধরা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top