News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস নিয়ে গুজব, রাজ্যে গ্রেফতার ১, আটক এক
Image

করোনা ভাইরাস নিয়ে গুজব, রাজ্যে গ্রেফতার ১, আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অপরাধে ত্রিপুরায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে৷ অপর একজনকে আটক করা হলেও, তাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ৷


ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে এবং তা খুব করে খবরে প্রকাশিত হবে৷ আত্মবিশ্বাসের সাথে বাধারঘাটের বাসিন্দা অভিষেক ধর (২৩) ফেসবুক-এ প্রচার করেন৷ এতে সমগ্র ত্রিপুরায় আতঙ্ক দেখা দিয়েছিল৷ তার ওই প্রচারে বিশ্বাস করে আরও অনেকেই গুজব ছড়িয়েছেন৷ ওই ঘটনায় এডি নগর থানার পুলিশ সুয়োমুটো মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং তাকে জালে তুলতে সক্ষম হয়৷


এ-বিষয়ে আমতলির এসডিপিও অনির্বাণ দাস জানিয়েছেন, বাধারঘাটের ওই যুবক ফেসবুকে করোনা আক্রান্তের গুজব ছড়িয়ে রাজ্যবাসীর মনে ভীতির সঞ্চার করেছিল৷ এতে স্বাভাবিকভাবে সারা রাজ্যেই আতঙ্ক দেখা দিয়েছিল৷ তাই পুলিশ সুয়োমুটো মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ তিনি বলেন, পুলিশ প্রথমে মোবাইল নম্বর খুঁজে বের করে ওই যুবক শনাক্ত করতে সক্ষম হয়৷ আজ তাকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, পুলিশি জেরায় যুবকটি স্বীকার করেছে, করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়েছে সে৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি জানান, আগামীকাল তাকে আদালতে তোলা হবে৷


এদিকে, সিপাহিজলা জেলার মেলাঘরেও অনুরূপ একটি গুজবের ঘটনায় পুলিশ আজ ভোরে এক যুবককে আটক করেছে৷ মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, চণ্ডীগড় এলাকার বাসিন্দা অভিজিৎ শীল (১৯)-কে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অপরাধে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷ এখনও তাকে গ্রেফতার করা হয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top