News Flash

  • Home
  • Uncategorized
  • দরিদ্র শ্রমিকদের খাবার মালিকদেরই নিশ্চিত করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

দরিদ্র শ্রমিকদের খাবার মালিকদেরই নিশ্চিত করতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার আজ ব্যবসায়ী সমাজকে দরিদ্র মানুষের স্বার্থে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন৷ তাঁর মতে, প্রতিষ্ঠিত সংস্থাগুলির সমস্ত দরিদ্র শ্রমিকদের খাদ্য নিশ্চিত করা উচিত৷


রবিবার মুখ্যমন্ত্রী একটি ভিডিও বার্তায় বলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী সংগঠনগুলির দরিদ্র শ্রমিকদের সহায়তা করার ক্ষমতা রয়েছে৷ প্রতিটি প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে বিপুল সংখ্যক লোক যুক্ত থাকেন৷ এখন থেকে প্রত্যেক ব্যবসায়ীকে আপনার সাথে যুক্ত দরিদ্রদের খাবারের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, আবেদন রাখেন তিনি৷


সাথে তিনি জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের যে মজুরি ও রেশন সরবরাহ করা হচ্ছে তা অব্যাহত রাখার জন্য হস্তক্ষেপের অনুরোধ করে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের শিলচর বিভাগের সেক্রেটারিকে চিঠি দিয়েছেন৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় ৫৪টি চা বাগান রয়েছে৷ সেখানে হাজার হাজার প্লাকার একসাথে কাজ করেন৷ লকডাউন চলাকালীন সময়ে মালিকদের অবশ্যই প্লাকারদের নিয়মিত রেশনিং নিশ্চিত করতে হবে৷ সাথে তিনি যোগ করেন, ইটভাট্টা মালিকদেরও একই পথ অনুসরণ করে প্রতিটি ইটভাট্টায় শ্রমিকদের খাবারের নিশ্চয়তা প্রদান করা উচিত৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় তিন শতাধিক ইটভাট্টা রয়েছে৷ বিভিন্ন রাজ্যের লোকেরা সেগুলিতে কাজ করেন৷ মালিকদের বর্তমান সমস্যার গুরুতর বিষয়টি বুঝতে হবে এবং প্রতিটি ইটভাট্টায় শ্রমিক, বিশেষত যাঁদের রেশন কার্ড নেই তাদের নিয়মিত রেশন নিশ্চিত করতে হবে৷ তিনি মনে করিয়ে দেন, সরকার ইটভাট্টার শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদান করছে কিনা তাও মালিকদের নজরদারিতে রাখতে হবে৷


এদিন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদেরও এই সংকটের সময় অবদান রাখার আহ্বান জানিয়েছেন৷ প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য ২২৯ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top