News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীর গাড়ির ধাক্কায় পুলিশ সাব ইনস্পেক্টরের মৃত্যু, গ্রেফতার ২ অভিযুক্ত
Image

পাচারকারীর গাড়ির ধাক্কায় পুলিশ সাব ইনস্পেক্টরের মৃত্যু, গ্রেফতার ২ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ পাচারকারীদের গাড়ির ধাক্কায় ত্রিপুরা পুলিশের এক সাব-ইনস্পেক্টর দুর্গাকুমার রাঙ্খল (৫৫)-এর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তদের পুলিশ জালে তুলেছে৷ শনিবার গভীর রাতে আখতার হুসেন (২৯) এবং বিল্লাল মিয়াঁ (২৪)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ ইতিপূর্বে ওই ঘটনায় ধৃত পাঁচজনকে জেরা করে তাদেরকে চিহ্ণিত করা হয়েছিল৷ পুলিশের সাব ইনস্পেক্টরকে হত্যার পেছনে তারাই মূল অভিযুক্ত, তা পুলিশ জানতে পেরেছিল৷ অবশেষে ঘটনার চার মাস পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে৷


গত ২১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাচার বাণিজ্যের বিরুদ্ধে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে সাব ইনস্পেক্টর দুর্গাকুমার রাঙ্খল অভিযানে গিয়েছিলেন৷ সোনামুড়া-বক্সনগর মূল সড়কে সোনামুড়া থেকে তিনটি গাড়ি আগরতলার দিকে আসছিল৷ পুলিশ তাদের থামার জন্য নির্দেশ দিলে প্রথম দুটি গাড়ি দ্রুতগতিতে বেরিয়ে যায়৷ কিন্তু তৃতীয় গাড়িটি সাব-ইনস্পেক্টর দুর্গাকুমার রাঙ্খলকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন৷ পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়৷ তাঁর সাথে অন্য পুলিশ কর্মীরা সেদিন কোনও মতে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন৷ গুরুতর আহত সাব-ইনস্পেক্টর দুর্গাকুমার রাঙ্খলকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা৷ কিন্তু অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷ পরেরদিন সকাল সাড়ে নয়টা নাগাদ জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল৷


ওই ঘটনায় পুলিশ গাড়িগুলি আটক করতে সক্ষম হয়৷ সাথে পাঁচজনকে গ্রেফতারও করেছিল পুলিশ৷ কিন্তু মূল অভিযুক্তদের জালে তুলতে পারছিল না৷ আজ (রবিবার) সিপাহিজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিস্মান দাসচৌধুরীর নেতৃত্বে অভিযানে নেমে পুলিশ উরমাই রবার বাগান এলাকায় রাজীব হুসেনের বাড়ি থেকে আখতার হুসেন এবং বিল্লাল মিয়াঁকে গ্রেফতার করেছে৷ ঘটনার সময় বিল্লাল মিয়াঁ গাড়ি চালাচ্ছিলেন৷ তাঁর গাড়ির ধাক্কায় দুর্গাকুমার রাঙ্খলের মৃত্যু হয়েছিল৷ তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই অপরাধ স্বীকার করেছে৷ আগামীকাল তাদের আদালতে তোলা হবে৷ তিনি আরও জানান, রাজীব হুসেনকেও আটক করা হয়েছিল৷ কিন্তু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিয়েছে পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top