News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে ভিড় ঠেকাতে গৃহবন্দিদের বাড়িতে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ
Image

লকডাউনে ভিড় ঠেকাতে গৃহবন্দিদের বাড়িতে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বাজারে ভিড় কমানোর জন্য মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আগরতলায় শাক-সবজি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি ১৭টি সাইকেলে হকারদের মাধ্যমে সবজি বিক্রি করার উদ্যোগ নিয়েছে৷
এ-বিষয়ে ব্যবসায়ী সমিতির জনৈক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছেন৷ সে-ক্ষেত্রে বাজারে মানুষের সমাগম কমানো খুবই জরুরি হয়ে উঠেছে৷

মুখ্যমন্ত্রী তাই বাড়ি বাড়ি সবজি, মাছ, মাংস পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন৷ সেই আবেদনে সাড়া দিয়েই রবিবার থেকে সাইকেলে করে হকারদের মাধ্যমে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, আজ ১৭টি সাইকেলে হকাররা বনমালিপুর, টাউন বড়দোয়ালি এবং প্রতাপগড় এলাকায় সবজি বিক্রি করেছেন৷ আগামীদিনে ঠেলা গাড়ির মাধ্যমে সবজি বিক্রির উদ্যোগ নেওয়া হবে৷ তাঁর দাবি, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সকলকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব৷ তাই, ক্ষুদ্র এই প্রয়াসে মানুষের উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


এ-বিষয়ে হকারদের বক্তব্য, সঠিক পরিচালনা হলে বাড়ি বাড়ি সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগে মানুষ ভীষণ উপকৃত হবেন৷ জনৈক হকার বলেন, সমিতি থেকে আমাদের শংসাপত্র দেওয়া হয়েছে৷ সবজি ভালোই বিক্রি হচ্ছে৷ এদিকে ক্রেতারাও এই উদ্যোগের ফলে দারুণ খুশি বলেই মনে হয়েছে৷ জনৈকা ক্রেতার বক্তব্য, প্রবীণদের জন্য বাড়িতে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ ভীষণ উপকারি৷ কারণ, করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে যাওয়া দুঃসহ ব্যাপার৷ তাছাড়া, যাঁরা একাকী থাকেন তাঁদের জন্য প্রতিদিন বাজারে যাওয়া এ মুহূর্তে অসম্ভব৷ তাই, বাড়িতে বসে সবজি পাওয়ায় অনেক সুবিধা হয়ে গেছে৷ করোনা ভাইরাসের সংক্রমণ থেকেও বাঁচা যাবে, বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top