News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন ভঙ্গের দায়ে হাইলাকান্দিতে গ্ৰেফতার ১৭ জন, যানবাহন বাজেয়াপ্ত ৩১টি
Image

লকডাউন ভঙ্গের দায়ে হাইলাকান্দিতে গ্ৰেফতার ১৭ জন, যানবাহন বাজেয়াপ্ত ৩১টি

হাইলাকান্দি (অসম), ৩০ মার্চ (হি.স.) : মহামারি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একমাত্ৰ উপায় লকডাউন। কেন্দ্ৰীয় সরকার বার বার এ ব্যাপারে সাবধান করে দেওয়ার পরও এর পরিণতি যে কী হতে পারে এখনও তা একাংশের বোধগম্যই হচ্ছে না। এমন কিছু অবাধ্যকে নিয়ম ভঙ্গ করে বাড়িঘর থেকে বাইরে আসার দায়ে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা দক্ষিণ অসমের হাইলাকান্দিতে।

লকডাউন ভাঙার দায়ে হাইলাকান্দি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। এছাড়া দুটি মামলাও দায়ের হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, লকডাউন ভেঙে প্রকাশ্য রাজপথে আসায় গত ২৪ ঘণ্টায় ৩১টি গাড়ি বাজেয়াপ্ত করে হাইলাকান্দি সদর থানায় রাখা হয়েছে। লকডাউন ভঙ্গকারীদের কাছ থেকে এ পৰ্যন্ত জেলায় ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এভাবে ধড়পাকড়ের ফলে জেলার ৬-টি থানা এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্ৰণাধীন। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছেন না।

আরও জানা গেছে, অত্যাবশ্যক খাদ্য সামগ্ৰী তথা মুদি দোকানগুলি নির্দিষ্ট সময়ের জন্য খোলা আছে। এছাড়া জেলা প্রশাসনের অনুমোদনপ্রাপ্ত জেলার বিভিন্ন প্ৰান্তে শাক-সবজি বোঝাই ভ্ৰাম্যমাণ গাড়ি ছাড়া হয়েছে। এই গাড়িগুলি গ্রামাঞ্চলের নাগরিকদের কাছে বেঁধে দেওয়া নিয়ম মেনে সবজি বিক্রি করবে। একমাত্ৰ জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষের গাড়ি, বাইক চলাফেরার ক্ষেত্ৰে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে।

সূত্রটি জানিয়েছে, করোনা সন্দেহে হাইলাকান্দি জেলায় মোট ১,৩৩৯ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। এখনও কোনও সংক্রমিত রোগী পাওয়া যায়নি

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top