News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা প্রতিরোধ : মাস্কের বদলে গামছা ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

করোনা প্রতিরোধ : মাস্কের বদলে গামছা ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরার কোন প্রয়োজনীয়তা নেই৷ প্রত্যকের বাড়িতে জনপ্রতি গামছা রয়েছে৷ স্বাস্থ্যবিধি মেনে ধূয়ে প্রতিদিন সেই গামছা ব্যবহার করুন৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীকে এই পরামর্শ দিয়েছেন৷ মূলত, ত্রিপুরায় বর্তমানে মাস্কের আকাল দেখা দিয়েছে৷ তাতে, জনগণ দুশ্চিন্তায় পড়েছেন৷ তাই, মুখ্যমন্ত্রী আজ ত্রিপুরাবাসীকে গামছা দিয়ে মাস্কের চাহিদা পূরণে অভিনব উপায় মনে করালেন৷


ত্রিপুরায় লকডাউন চতুর্থ দিনে পড়েছে৷ প্রায় প্রত্যেক ত্রিপুরাবাসী এখন অতি সতর্কতা অবলম্বন করছেন৷ ফলে, মাস্ক ও স্যানিটাইজারের ভীষণ চাহিদা দেখা দিয়েছে৷ এই সুযোগে কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷ ওই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ বিভিন্ন দোকানে অভিযানও চালাচ্ছে৷ তবুও, বাজারে মাস্ক ও স্যানিটাইজারের ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না৷
আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সহযোগীতা একান্তভাবে প্রয়োজন৷ এই রোগের এখনও ওষুধ আবিষ্কার হয়নি৷ তাই, সচেতনতা রোগের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে সহায়তা করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷


তিনি বলেন, লকডাউনে মানুষ বাড়ি থেকে না বের হলে ওই রোগ ছড়াতেই পারবে না৷ তবুও, প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার জন্য মাস্ক পড়তেই হবে, এমন বাধ্যবাধকতা জারি করা হয়নি৷ তাঁর কথায়, শুধু করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং স্বাস্থ্য কর্মীদের মাস্ক-র প্রয়োজন রয়েছে৷ তবুও, নিশ্চিন্ত থাকার জন্য মাস্ক-র বদলে গামছা ব্যবহার করা যাবে৷ এদিন মুখ্যমন্ত্রী গামছা পরিধানের ধরণ বুঝিয়ে দিয়েছেন৷ তাঁর দাবি, মাস্ক-র বদলে গামছা ব্যবহার করুন, করোনা ভাইরাস প্রতিরোধে তাতেই যথেষ্ট৷ তিনি বলেন, ত্রিপুরায় প্রত্যেকের বাড়িতে জনপ্রতি গামছা রয়েছে৷ স্বাস্থ্যবিধি মেনে ভাল করে ধুয়ে ওই গামছা ব্যবহার করুন৷ এবং সুস্থ থাকুন৷ মুখ্যমন্ত্রীর আবেদন, অযথা চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top