News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়ি থেকে বহিষৃকত চিকিৎসক দম্পতি, সমস্যার সমাধান হল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে
Image

ভাড়া বাড়ি থেকে বহিষৃকত চিকিৎসক দম্পতি, সমস্যার সমাধান হল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় সকল অংশের মানুষ একজোট হয়ে চেষ্টা করছেন, সেখানে ত্রিপুরায় চিকিৎসকদের ভাড়া বাড়িতে থাকতে দিচ্ছেন না সংশ্লিষ্ট মালিকরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আবেদন সত্ত্বেও আজ ইন্দ্রনগরে এক চিকিৎসক দম্পতিকে ভাড়া বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক ও স্থানীয় জনগণ৷ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে বাড়ির মালিক ও স্থানীয় জনগণের এ ধরণের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন৷ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর চিকিৎসক দম্পতিকে ওই বাড়িতেই থাকতে দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় কোনও চিকিৎসককে ভাড়া বাড়িতে থাকার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কারণ, ভাইরাস মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন চিকিৎসকরা৷ তাঁদের এই অবদানকে কুর্ণিশ জানাই, বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ তাই ত্রিপুরার প্রত্যেক নাগরিকের কাছে চিকিৎসকদের সমস্ত রকম সহায়তার আবেদন জানিয়েছিলেন তিনি৷ কিন্তু, মানুষ মুখ্যমন্ত্রীর ওই মানবিক আবেদনে গুরুত্ব দেননি বলেই মনে হচ্ছে৷


এ-বিষয়ে বৃহস্পতিবার ভীষণ আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, আমার বহু আবেদন-নিবেদনের পরও আজ একটি খবর আসে, এই সংকটকালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত এক দম্পতিকে তাঁদের বাড়ির মালিক এবং এলাকার লোকজন ভাড়া বাড়িতে প্রবেশে বাধা সৃষ্টি করছিলেন৷ আগরতলার ইন্দ্রনগর থেকে এই অভিযোগটি আসে৷ ডা. অজিত দেবনাথ এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা দাসকে তাঁদের ভাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না৷


তিনি বলেন, বাড়ির মালিক সঞ্জয় দেবনাথ এবং অন্যান্য লোকজন এ-ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিলেন বলে খবর পেয়েছি৷ মুখ্যমন্ত্রী এদিন আবারও আবেদন করে বলেন, চিকিৎসকরা আপনার এবং আমাদের মঙ্গলের জন্যই তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন৷ দয়া করে তাঁদের এই মহান কাজে বাধা সৃষ্টি করবেন না৷ এতে করোনা মোকাবিলায় আমাদের যে সংগ্রাম, তা বিঘ্নিত হবে৷


এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর কথায়, বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক নিয়োগ করা হয়েছে৷ তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীকে নানা বিষয়ে অবগত করছেন৷ স্বাভাবিক কারণেই এ ধরনের ঘটনা খুব সহজে আমার নজরে আসে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি৷ এই প্রয়াস আগামী দিনেও জারি থাকবে, বলেন তিনি৷


প্রসঙ্গত, ভাড়া বাড়ি থেকে আজ চিকিৎসক দম্পতিকে বের করে দেওয়া হলে ভুক্তভোগী ডা. অজিত দেবনাথ প্রশাসনের দ্বারস্থ হন৷ প্রশাসনের তরফেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানা গেছে, ওই চিকিৎসক দম্পতির কোনও অসুবিধা যাতে না হয়, সে ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে৷ তাছাড়া, এখন তাঁরা বাড়িতেই রয়েছেন৷ খবর পেয়ে কোভিড সার্ভেইলেন্স টিম পুলিশকে সাথে নিয়ে ছুটে গিয়ে চিকিৎসক দম্পতির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন৷ ইনফ্রারেড থামর্োমিটারে তাঁদের শরীরের তাপমাত্রা মেপে দেখেন৷ সম্পূর্ণ নিশ্চিত হয়ে তাঁদের ওই ভাড়া বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ বাড়ির মালিক এবং স্থানীয় কেউ তাঁদের কোনওভাবে যাতে বিরক্ত না করেন, প্রশাসনের তরফে তা সুনিশ্চিত করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top