News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘর ও সোনামুড়া হাসপাতালে মাস্ক ও গ্লাভস বিতরন সাংসদের
Image

মেলাঘর ও সোনামুড়া হাসপাতালে মাস্ক ও গ্লাভস বিতরন সাংসদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বৃহস্পতিবার মেলাঘর ও সোনামুড়া মহকুমা হাঁসপাতালে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক৷ কথা বলেন হাঁসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷


জীবনের ঝুকি নিয়ে তারা কাজ করছে৷ তাই তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এইদিন সাংসদ প্রতিমা ভৌমিক সোনামুড়া মহকুমা হাঁসপাতাল ও মেলাঘর হাঁসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করেন৷ পাশাপাশি হাঁসপাতালের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্লিচিং পাউদার প্রদান করেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত তাদেরকে অগ্রাধিকারের মাধ্যমে হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করা হচ্ছে৷


পর্যায়ক্রমে আরক্ষা কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদেরও তা দেওয়ার কাজ চলছে৷ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বার্তা দেন তিনি৷ সোনামুড়া মহকুমা হাঁসপাতাল, মেলাঘর হাঁসপাতাল ছাড়াও সাংসদ প্রতিমা ভৌমিক এইদিন ধনপুর হাঁসপাতাল, কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করেন৷ সাংসদ প্রতিম ভৌমিকের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট হাঁসপাতাল গুলির চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top