News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত মণিপুরের যুবতীর সঙ্গে আসা ত্রিপুরার ১১জন বিমানযাত্রী চিহ্ণিত, পাওয়া যায়নি কোনও লক্ষণ
Image

করোনা আক্রান্ত মণিপুরের যুবতীর সঙ্গে আসা ত্রিপুরার ১১জন বিমানযাত্রী চিহ্ণিত, পাওয়া যায়নি কোনও লক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ মণিপুরে করোনা আক্রান্ত যুবতীর সাথে একই বিমানে সফররত রাজ্যের ঝুঁকিপূর্ণ ১১ জন যাত্রীকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের পরীক্ষা করে করোনা আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ কোভিড-১৯ সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপ দেববর্মা এ-কথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, আগামীকাল তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ ওই রিপোর্ট আসলে করোনায় সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়া যাবে৷ প্রসঙ্গত, এই ঘটনায় দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষের চরম গাফিলতি ফুটে উঠেছে৷ সাথে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকেও ঝুকিপূর্ণ পরিস্থিতি তৈরী করার জন্য দায়ি করা হচ্ছে৷ কারণ, ইউকে থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় ওই যুবতী ট্যুইটার হ্যান্ডেলে কোভিড-১৯ এ আক্রান্তের বার্তা দিয়েছিলেন৷ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সেই বিষয়ে অবগত ছিলেন৷ স্বাভাবিক ভাবে এই বিষয়টি এয়ার ইন্ডিয়া এবং দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষ কিভাবে এড়িয়ে গেলেন সেই প্রশ্ণও উঠেছে৷
গত ২১ মার্চ এয়ার এশিয়া-র বিমানে কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন বছর ২৩-এর এক যুবতী৷ সাথে তাঁর ভাই ওই বিমানেই ভ্রমণ করেছেন৷ গত ১৯ মার্চ তাঁরা ইউকে থেকে দিল্লি আসেন৷ সেখান থেকে কলকাতা এবং কলকাতা থেকে ইমফল গিয়েছেন তাঁরা৷ বাড়ি পৌঁছানোর পর যুবতী অসুস্থতা অনুভব করেন৷ গতকাল ২৩ মার্চ তিনি জেএনআইএমএস হাসপাতালে ভরতি হন৷ আজ সকালে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মণিপুরের স্বাস্থ্য অধিকর্তা কে রাজু সিংহ৷


তিনি জানিয়েছেন, আরও নিশ্চিত হওয়ার জন্য যুবতীর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷ তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যদের আইসোলেশনে নেওয়া হয়েছে৷
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বিমানে আগরতলা হয়ে ইমফল যাওয়ার ঘটনায় চিন্তিত ত্রিপুরা সরকার৷ আগরতলার এমবিবি বিমানবন্দর অথরিটির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী এয়ার এশিয়া-র বিমানে ভ্রমণ করেছেন৷ ওই বিমানে মোট ৭৩ জন যাত্রী আগরতলায় নেমেছেন৷ তাঁদের ওই যুবতীর কাছাকাছি বসেছেন এমন ১১ জন যাত্রীকেও চিহ্ণিত করে সমস্ত তালিকা ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ওই যাত্রী বিমানের ২৩ নম্বর সারিতে বসেছিলেন৷ তাঁর পাশের সিটে বসা যাত্রী আগরতলায় নেমেছেন৷ অন্য আরেক যাত্রী আগরতলা থেকে ইমফল গিয়েছেন৷


আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব মনোজ কুমার জানিয়েছেন, ওই ১১জন যাত্রীকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্যে কৈলাসহরের তিনজন, সাব্রুমের একজন, সেকেরকোটের দুজন, প্রগতি রোড এলাকার দুজন, কর্ণেলবাড়ি এলাকায় একজন এবং এডি নগর এলাকার একজন যাত্রী রয়েছেন৷ ডা. দ্বীপ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ ওই রিপোর্ট আসলে করোনায় সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়া যাবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ৪১৭ জনকে তাঁদের বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে৷ এছাড়া ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তিনি বলেন, বিদেশ থেকে আগত ত্রিপুরার নাগরিকদের চিহ্ণিত করে তাঁদের হাতে স্ট্যাম্প লাগানো হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top