News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ শিক্ষকের চাকরি বাতিল, কমিশন গঠন করবে রাজ্য সরকার
Image

১০৩২৩ শিক্ষকের চাকরি বাতিল, কমিশন গঠন করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ ত্রিপুরায় ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিলের জন্য কারা দায়ী, খুঁজে বের করতে কমিশন গঠন করবে রাজ্য সরকার৷ আজ বিধানসভায় শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর ঘোষণা, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করা হবে৷ ওই কমিশন ১০৩২৩ শিক্ষকরা আজ কাদের জন্য বিপন্ন হয়েছেন, তাঁদের খুঁজে বের করবে৷


আজ বিধানসভায় বাজেট অধিবেশনের অন্তিম দিনে উল্লেখপর্বে মুখ্য সচেতক কল্যাণী রায়ের ১০৩২৩ শিক্ষকদের অশিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের মতামত জানার জন্য ত্রিপুরা সরকার সুপ্রিমকোর্টে আপিল করবে৷ তবে, বাঁকাপথে কীভাবে চাকরি হয়েছিল তা খুঁজে বের করা খুবই জরুরি হয়ে পড়েছে৷ তাঁর কথায়, ১০৩২৩ শিক্ষকরা আজ বিপন্ন৷ কিন্তু যাঁদের অপকর্মের জন্য ওই সব শিক্ষকের সর্বনাশ হয়েছে তাঁদের শাস্তি হওয়া উচিত৷ তাঁর প্রশ্ণ, কেন ওই শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে প্রকৃত কারণ খুঁজে বের করা দরকার৷ তাই তিনি কমিশন গঠনের প্রস্তাব দেন৷ এতে দোষীদের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি মনে করেন৷


শিক্ষামন্ত্রীর ওই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি কালবিলম্ব দেরি না করে সঙ্গে সঙ্গেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন গঠনে সম্মতি দেন৷ শীঘ্রই কমিশন গঠন করা হবে বলেও তিনি ঘোষণা করেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, ১০৩২৩ শিক্ষকদের নিয়োগ করার সময় তৎকালীন সরকারের নিয়োগ নীতি ছিল৷ কিন্তু, নিয়োগ নীতি থেকে যেমন খুশি নিয়োগ করা যায় না৷ তাই, ওই চাকরি বাতিলের জন্য যাঁরা দায়ী তাঁদের খুঁজে বের করতে হবে৷ তাঁর বক্তব্য, সুপ্রিমকোর্ট ওই নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছে৷ ফলে তার জন্য যাঁরাই দায়ী তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top