News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে রাষ্ট্রপতি ভবনে মেরি কম
Image

কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে রাষ্ট্রপতি ভবনে মেরি কম

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.) :   বিদেশ থেকে ফিরলেই সেল্‌ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিন সমাজ থেকে নিজেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গোটা বিশ্বেই এই নিয়মের পালন করে বলা হচ্ছে। ভারতের বিখ্যাত বক্সার তথা রাজ্য সভার সাংসদ মেরি কম  এই নিয়ম ভেঙেছেন বলেই জানা যাচ্ছে।

সম্প্রতি এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফায়ারের জন্য জর্ডন গিয়েছিলেন লন্ডন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় বক্সার। গত ১৩ মার্চ দেশে ফেরেন তিনি। তারপরই হু-এর নিয়মাবলি মেনে তাঁর দু’সপ্তাহ সেল্‌ফ কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁচদিন পরই মেরি কম হাজির হন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে প্রাতঃরাশে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই আয়োজনের ছবি ১৮ মার্চ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোবিন্দ। সেখানেই দেখা যায়, অতিথিদের মধ্যে রয়েছেন মেরি কমও। ছবির সঙ্গে লেখা, “উত্তরপ্রদেশ ও রাজস্থানের সাংসদদের এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কোবিন্দ।”

তবে মেরি কম একাই দুশ্চিন্তা বাড়াননি, তাঁর দোসর বিজেপি নেতা দুষ্মন্ত সিং। করোনায় আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুরের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হয়েছিল তাঁর। তারপরই তিনি রাষ্ট্রপতি ভবনে যান। যদিও বক্সার মেরি কমের দাবি, তিনি বিজেপি নেতার সংস্পর্শে আসেননি। সপক্ষে সাফাই দিয়ে তিনি বলেন, “জর্ডন থেকে ফেরার পর আমি বাড়িতেই ছিলাম। শুধু রাষ্ট্রপতি ভবনেই গিয়েছিলাম। কিন্তু দুষ্মন্ত সিংয়ের সঙ্গে দেখা করিনি। করমর্দনও করিনি। জর্ডন থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে থাকা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও আগামী ৩-৪ দিন বাড়িতেই থাকব।” 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top