News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : যুব সমাজে বিশেষ বার্তা ‘হু’ -র
Image

করোনা : যুব সমাজে বিশেষ বার্তা ‘হু’ -র

জেনেভা, ২১ মার্চ (হি.স.) : যুব সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, নোভেল করোনায় আক্রান্তদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি হলেও, অল্পবয়সি ছেলেমেয়েরা অজেয়, এমন ভাবার কোনও কারণ নেই। বরং সমাজের স্বার্থে তাঁদেরও কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়।

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত বিশ্বে ৯ হাজার ৮৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৭৩ জন। তা নিয়ে শনিবার জেনেভা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিশ্বকে বার্তা দেন হু প্রধান টেড্রস অ্যাডহ্যানোম ঘেব্রিয়েসাস। সেখানে যুব সমাজকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, সব প্রজন্মের মধ্য সংহতি রক্ষাই এই অতিমারি রোখার একমাত্র চাবিকাঠি।

এ দিন টেড্রস বলেন, ‘‘আজ যুবসমাজকে বার্তা দিতে চাই আমি। বলতে চাই, আপনারা কেউ অজেয় নন। এই ভাইরাসে আক্রান্ত হলে সপ্তাহের পর সপ্তাহ আপনাদেরও হাসপাতালে থাকতে হতে পারে। এমনকি, মৃত্যু পর্যন্ত হতে পারে।’’

খুব প্রয়োজন না পড়লে, এই অবস্থায় সকলকে বাড়ি থেকে না বেরনোরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সং‌ক্রমণ রুখতে হলে এ ছাড়া উপায় নেই বলে জানান টেড্রসও। তাঁর কথায়, ‘‘নিজে অসুস্থ না হলেও, এই পরিস্থিতিতে আপনার বাইরে যাওয়ার বেরনোর উপর অন্য কারও জীবন-মৃত্যু নির্ভর করছে। ভাইরাস ছড়ানোর বদলে অনেকে পরিস্থিতির গুরুত্ব বুঝছেন এবং এই বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top