News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৪
Image

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৪

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে দাঁড়ালো ৩২৪। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তরফ থেকে এই খবর জানানো হয়।


 গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করা এই রোগে ভারতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। করোনা মোকাবিলায় রবিবার গোটা দেশে পালন করা হচ্ছে জনতা কার্ফু। গত বৃহস্পতিবার জনতা কার্ফু পালন করার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এদিন দেশের বিভিন্ন প্রান্তে জনতা কার্ফু পালন করা হয়। দেশের একাধিক রাজ্যে এই কার্ফু সাফল্যের সঙ্গে পালন করা হয়। ছত্রিশগড় রাজ্যের একাধিক জেলায় জনতা কার্ফু পালিত হয়। দোকানপাট বন্ধ ছিল এদিন।. রাস্তাঘাট লোকের সংখ্যা কম ছিল। বিলাসপুর, রায়পুর, রায়গড়-এ কার্ফু সর্বাত্তক আকার ধারণ করে।. সরকারি বাস ও বেসরকারি বাস পুরোপুরি বন্ধ ছিল। অটো, ট্যাক্সিও কার্ফু দিন রাস্তায় বেরোয়নি।একই চিত্র দেখা গেছে দক্ষিণের তামিলনাড়ুতে।. অন্যদিকে দিল্লির শাহিনবাগে পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভরত আন্দোলনকারীরা। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top