News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : অচল হচ্ছে রাজ্য, শ্রমিক পরিবারে সরকারীভাবে খাদ্য সরবারের দাবী জানাল কংগ্রেস

করোনা : অচল হচ্ছে রাজ্য, শ্রমিক পরিবারে সরকারীভাবে খাদ্য সরবারের দাবী জানাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ করোনা ভাইরাস সংক্রমনে আশঙ্কায় গোটা রাজ্য প্রায় অচল হয়ে পড়তে শুরু করেছে৷ তাতে সবচেয়ে সমস্যায় পড়েছেন দিনমজুর শ্রমিক শ্রেণির মানুষ৷ দিনমজুরী না করলে তাদের চুলা জ্বলবে না৷ অনাহারে কাটাতে হবে ওইসব পরিবারকে৷ শ্রমিক ও দিন মজুর পরিবারগুলিকে অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সরকারীভাবে খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষকান্তি বিশ্বাস৷


করোনা ভাইরাস ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে শ্রমিক দিনমজুর মানুষজনকে৷ তাদের বেঁচে থাকায় কোন উপায় নেই৷ কারণ কোথাও কাজ মিলছে না, খাদ্য মিলছে না৷ তাদের বিষয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে দাবি জানিয়েছে কংগ্রেস দল৷ শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি উদ্বগের কথা জানান৷ প্রত্যেক পরিবারকে সরকারীভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে দাবি জানানো হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পিযূষ বিশ্বাস ১০,৩২৩ শিক্ষকদের সমস্যা সমাধানে রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানিয়েছেন৷ ১০,৩২৩ শিক্ষকদের চাকরী নিয়ে সৃষ্ট সমস্যার জন্য তিনি বামফ্রন্ট সরকারকেই পুরোভাবে দায়ী করেছেন৷


পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে দায়িত্বশীল হতে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি বলে সুপ্রীমকোর্টে মামলা চলা সত্বেও নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীসহ অন্যান্য ১০,৩২৩ শিক্ষকদের চাকরীর নিশ্চয়তা দিয়েছিলেন৷ তাদেরকে তাদের প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন করার আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ১০,৩২৩ শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে৷


করোনা ভাইরাস সংক্রমনের আশঙ্কাতেই প্রদেশ কংগ্রেস এই পরামর্শ দিয়েছে৷ ১০,৩২৩ শিক্ষকদের আন্দোলনের পাশে কংগ্রেস দল থাকবে বলেও তিনি আশ্বস্থ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top