News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দোলন থেকে সড়ে দাঁড়াল ১০৩২৩

আন্দোলন থেকে সড়ে দাঁড়াল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ অবশেষে আন্দোলন থেকে সড়ে এল ১০৩২৩ এর একাংশ আন্দোলনকারী৷ করোনা নিয়ে উদ্বিগ্ণ গোটা বিশ্ব৷ সেই জায়গায় আগাম সতর্কতা ছায়া এই মহামারীর হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব নয়৷ অন্যকেও আক্রান্ত হওয়ার হওয়ার হাত থেকে বাচানো যাবে না৷ কেবল সতর্কতা মূলক ব্যবস্থাই পারে এই মারনব্যাধির হাত থেকে সকলকে রক্ষা করতে৷ সামজিক দূরত্ব স্থাপনের মাধ্যমে করোনা রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব৷

তাই রাজ্য জুড়ে জমায়েত এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ কিন্তু সেই ১৪৪ ধারাকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় ১০৩২৩ এর বিভিন্ন সংগঠন৷ ইতিমধ্যে রবিবার জনতার কার্ফুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেদিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাড়ি থেকে না বেরুতে আহ্বান জানিয়েছেন সকলের উদ্দেশ্যে৷ এরই মধ্যে শনিবার ১০৩২৩ এর একাংশ ফের জড়ো হয় শিক্ষক ভবনের সামনে৷ পুলিশ স্পষ্ট করে জানিয়েদেয় এই ১৪৪ ধারা সামগ্রিক বিষয়কে মাথায় রেখেই নেওয়া হয়েছে৷ কোন মতেই জড়ো হতে দেওয়া হবে না৷ সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে৷ কিন্তু ১ এপ্রিল থেকে তাদের চাকুরী অব্যাহত থাকবে কি না তা জানাতে বলেন৷ শিক্ষা অধিকর্তা স্পষ্ট করে জানান আইন মেনে সরকার সিদ্ধান্ত নিচ্ছে৷ অপেক্ষা করতে হবে৷

এরপর প্রতিনিধি দল বেড়িয়ে এসে সকলের সঙ্গে সিদ্ধান্ত করে তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচী সাময়িক কালের জন্য প্রত্যাহার করে নেয়৷ একই সঙ্গে রবিবার জনতার কার্ফু পালনের প্রধানমন্ত্রীর আহ্বানে সকলকে সামিল হতে আবেদন জানান৷ সুস্থ দেহ ও সুস্থ মন গড়ার জন্য এই সিদ্ধান্ত মেনে চলা অত্যন্ত জরুরি৷ এই দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ বলে জানান ১০৩২৩ এর একাংশ আন্দোলনকারীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top