News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির পূর্ণাঙ্গ প্রদেশ কমিটি ঘোষণা

বিজেপির পূর্ণাঙ্গ প্রদেশ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ঘোষণা করা হল প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটির নামের তালিকা৷ এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই নামে তালিকা ঘোষণা করেন প্রদেশ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান প্রদেশ বিজেপির সভাপতি হলেন ডাক্তার মানিক সাহা৷ সহসভানেত্রী হলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ এছাড়াও সহসভাপতি হলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র সরকার, ডাক্তার অশোক সিনহা ও গোরি শঙ্কর রিয়াং৷


পাশাপাশি প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটির সাধারন সম্পাদক হলেন দুইজন৷ তারা হলেন যুব মোর্চার বিদায়ী রাজ্য সভাপতি টিঙ্কু রায় ও মহিলা মোর্চার বিদায়ী রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত৷ প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটির সম্পাদক হলেন ৬ জন৷ তারা হলেন যাদব লাল নাথ, রতন ঘোষ, মিহির সরকার, অদিতি ভট্টাচার্য দাসগুপ্ত, অস্মিতা বনিক ও মণিহার দেববর্মা৷ প্রদেশ বিজেপির কোষাধ্যক্ষ হলেন নাগাধিরাজ দত্ত৷এছাড়াও প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য সহ মোট ৯৬ জন সদস্য সদস্যা রয়েছেন৷ প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী নয়া রাজ্য কমিটির সদস্য সদস্যাদের নামের তালিকাও ঘোষণা করেন৷

প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটির নামের তালিকার সাথে এইদিন প্রদেশ বিজেপির বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতির নামের তালিকাও এইদিন ঘোষণা করা হয়৷
মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হলেন ঝর্না দেববর্মা, কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি হলেন জহর সাহা, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি হলেন সমীর ঘোষ, জনজাতি মোর্চার রাজ্য সভাপতি হলেন সাংসদ রেবতী ত্রিপুরা, সংখ্যা লঘু মোর্চার রাজ্য সভাপতি হলেন মহম্মদ সাহাপরন উদ্দিন এবং এসসি মোর্চার রাজ্য সভাপতি হলেন টুটন দাস৷ প্রদেশ বিজেপির মুখ্যমুখপাত্র হলেন সুব্রত চক্রবর্তী, এছাড়াও মুখপাত্র হলেন নবেন্দু ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী ও বিমল চাকমা৷


সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ হিসাবে ভিক্টর সোমের নাম ঘোষণা করেন৷তবে এইদিন যুব মোর্চার রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়নি৷ পরবর্তী সময় এই নাম ঘোষণা করা হবে৷ রাজ্যে বিজেপি দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে একাধিক নতুন ব্যক্তিকে৷ পাশাপাশি বিভিন্ন মোর্চা থেকে পদাধিকারিদের সাংগঠনিক ভাবে পদোন্নতি দিয়ে রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে৷ এখন দেখার প্রদেশ বিজেপির নয়া রাজ্য কমিটি রাজ্য সংগঠন বিস্তারে কতটা সফল হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top